এবারের আগে বিপিএলের ফাইনালে কখনো হারেনি কুমিল্লা ভিক্টোরিয়ানস। চারবার ফাইনালে খেলে প্রতিটিতেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। তবে এবার হারের তিক্ত স্বাদ পেয়েছে কুমিল্লা। তাদের ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল।
তবে ফাইনালে হারলেও এবার অনেক খুশি হয়েছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন। বাংলাদেশের সাবেক কোচের খুশির কারণ দেশীয় ক্রিকেটাররা ভালো খেলেছেন। তিনি ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে এসে বলেছেন, ‘মনে করি এ বছর আরও বেশি খুশি। বিশেষ করে স্থানীয় ক্রিকেটারদের জন্য। কারণ পুরো টুর্নামেন্টে লোকাল ছেলেরা আমাকে যথেষ্ট সহায়তা করেছে। বলব যে, তাদের পারফরম্যান্সটা অনেক ভালো ছিল। অন্যবারের তুলনায় এবার অনেক ভালো পারফরম্যান্স করেছে, যা আমার জন্য ইতিবাচক দিক। হয়তো আমাদের বিদেশিরা সেভাবে পারফর্ম করতে পারেনি। যেটা আমরা সব সময় প্রত্যাশা করেছিলাম, সেটা হয়নি। তবে এমনটা হতেই পারে।’
এবারের বিপিএলে দেশীয় ক্রিকেটারদের খেলার ধরনটা পছন্দ হয়েছে বলে জানিয়েছেন সালাহ উদ্দিন। তিনি বলেছেন, ‘এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখতেও পারব। আসলে সঠিক জায়গায় আমাদের সঠিক খেলোয়াড়টা যদি আরেকটু ভালোভাবে কাজটা করতে পারত, তাহলে হয়তো আমরা আরও ভালো কিছু করতে পারতাম। তবে এই টুর্নামেন্টে দেশি খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি খুবই খুশি। তাদের পারফরম্যান্স, অ্যাগ্রেশন বলেন, জেতার জন্য তাদের যে মানসিকতা ছিল, সেটার জন্য মনে করি যে তারা ঠিক আছে। এখান থেকে ইতিবাচক দিকটা নেওয়া যায়।’
বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চার বার জেতায় কুমিল্লার কোনো আত্মতৃপ্তি পেয়ে বসেছিল কি না— এমন প্রশ্নের জবাবে সালাহ উদ্দিন বলেছেন, ‘কখনো ইতিহাস নিয়ে টানাটানি করি না। চারবার কেন, দশবার চ্যাম্পিয়ন হলেও বলব আজকে যেহেতু খারাপ খেলেছি, আমরা আসলে ভালো খেলিনি। আমি সেটাই মনে করি। আজকে আমি কী করেছি, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আর জয়ের ক্ষুধা না থাকলে এত দূর আসতে পারতাম না। ফিনিশিংটা ভালো হলে আরেকটু ভালো অবস্থায় থাকতে পারতাম।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২১ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে