
আগের ম্যাচে ভারতের ৩৫৮ রান টপকে সিরিজে সমতা ফিরিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সে হিসেবে ‘ফাইনালের’ রূপ নেওয়া শেষ ম্যাচে দারুণ একটা লড়াই-ই আশা করা হয়েছিল। কিন্তু বিশাখাপত্তনমে তেমন লড়াই আর হলো কই! এক পেশে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে ভারত।
২৭১ রানের লক্ষ্য তাড়া করতে এসে ভারতের টপ অর্ডার জ্বলে উঠলে ১০ দশমিক ১ ওভারেই জিতে যায় ভারত।
ওপেনিংয়ে এসে সেঞ্চুরি করেছেন জয়স্বী জয়সওয়াল। ১২টি চার ও ২টি ছয়ে ১১৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ওয়ানডে এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। ওপেনিংয়ে রোহিত শর্মাকে নিয়ে ১৫৫ রানের জুটি গড়েন তিনি। ৭৩ বলে ৭৫ রানের ইনিংস খেলে রোহিত আউট হয়ে গেলে উইকেটে আসেন বিরাট কোহলি। ৪৫ বলে অপরাজিত ৬৫ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে ৮৪ বলে তারা ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে বড় জয় নিশ্চিত হয় ভারতের।
এর আগে প্রথমে ব্যাট করে ২৭০ রান তোলে দক্ষিণ আফ্রিকা। সফরকারী দলের এই স্কোরে বড় অবদান ওপেনার কুইন্টন ডি ককের। ৮টি চার ও ৬টি ছয়ে ৮৯ বলে ১০৬ রান করেন তিনি। পেসার প্রসিদ্ধ কৃষ্ণা এবং বা হাঁতি স্পিনার কুলদীপ যাদব ৪টি করে উইকেট তুলে নিলে এদিন তিন শর নিচেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ডি ককের পর দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ ৪৮ রান আসে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাটে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল এখন অংশ নেবে টি-টোয়েন্টি সিরিজে। ৫ ম্যাচের এই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৯ ডিসেম্বর কটকে।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১২ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে