
চট্টগ্রামের সাগরিকায় বৃষ্টিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ভেসে যাওয়ায় শঙ্কা ছিলই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শেষ ম্যাচেও আছে বৃষ্টির সম্ভাবনা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিরপুরের আকাশে রোদের খেলা। তাতে নির্ধারিত সময়ে ম্যাচ শুরুর সম্ভাবনা তৈরি হয়।
টস হয়েছে নির্ধারিত সময়েই। মুদ্রা নিক্ষেপে জিতেছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলি। বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। আগে ফিল্ডিং করবে তাঁর দল। প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। যেটা এক অর্থে সুবিধা এনে দিয়েছে নিউজিল্যান্ডকে। সমতায় সিরিজ শেষ করার সুযোগ তৈরি হয়েছে সফরকারী দলের সামনে। সে ক্ষেত্রে শেষ ম্যাচে জিততেই হবে তাদের। প্রথম টি-টোয়েন্টি জিতেও নির্ভার থাকার সুযোগ নেই বাংলাদেশের জন্য। ট্রফি জিততে চাইলে আজ জেতার বিকল্প নেই স্বাগতিকদের জন্য। হারলে নিউজিল্যান্ডের সঙ্গে ১-১ সমতায় সিরিজ শেষ করতে হবে লিটন দাসের দলকে।
এমন সমীকরণে এক পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব। এই পেসারের পরিবর্তে নেওয়া হয়ে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। নিউজিল্যান্ডের একাদশে এসেছে দুটি পরিবর্তন। বেন লিস্টার এবং ম্যাট ফিশারের বদলে জায়গা পেয়েছেন জেডন লেনক্স এবং বেন সিয়ার্স।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরীফুল ইসলাম, রিপন মণ্ডল।
নিউজিল্যান্ড: টিম রবিনসন, কেটেনে ক্লার্ক, ডেন ক্লিভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেডন লেনক্স, বেন সিয়ার্স।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১৮ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে