২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপটা দুর্দান্ত খেলেছেন সৌরভ নেত্রাভালকার ও আন্দ্রিস গাউস। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে যুক্তরাষ্ট্র যে সুপার এইটে উঠেছে, সেটার মূল কারিগর এ দুই ক্রিকেটার। বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় দেড় মাস পর আবার যখন যুক্তরাষ্ট্র খেলতে নামছে আন্তর্জাতিক ক্রিকেট, সেখানে রাখা হয়নি তাঁদের।
বার্বাডোজে গত ২৩ জুন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট ম্যাচটাই যুক্তরাষ্ট্রের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ক্রিকেটের অন্য সংস্করণ ওয়ানডেতে এবার খেলতে নামছে যুক্তরাষ্ট্র। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে সুপার লিগ টু-এর যে ত্রিদেশীয় সিরিজ শুরু হচ্ছে, সেই সিরিজ সামনে রেখে গত রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। নেত্রাভালকার, গাউস—এ দুই ক্রিকেটারকে পিতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে। তাঁদের পাশাপাশি আরেক তারকা কোরি অ্যান্ডারসনও নেই ত্রিদেশীয় সিরিজের দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের একগাদা তারকাকে বাদ দিলেও মোনাঙ্ক প্যাটেল, নশতুশ কেনজিগে, হারমিত সিং, অ্যারন জোনসের মতো তারকাদের রাখা হয়েছে ত্রিদেশীয় সিরিজে। কানাডা ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন মোনাঙ্ক। জসদীপ সিং, স্টিভেন টেইলররাও আছেন ত্রিদেশীয় সিরিজে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা উৎকর্ষ শ্রীবাস্তব সুযোগ পেয়েছেন ত্রিদেশীয় সিরিজে। ইয়াসির মোহাম্মদ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দুই বছর পর। ২০২২-এর জুলাইয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটাই ইয়াসিরের যুক্তরাষ্ট্রের জার্সিতে শেষ ম্যাচ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ইয়াসির। তারকাদের ছাড়া ত্রিদেশীয় সিরিজে মূলত যুক্তরাষ্ট্র বাজিয়ে দেখতে চাইছে।
যুক্তরাষ্ট্রের মতো নেদারল্যান্ডসও পরীক্ষা-নিরীক্ষা চালাবে ত্রিদেশীয় সিরিজে। তেজা নিদামানুরু, বাস ডি লিড, টিম প্রিঙ্গেল, ফ্রেড ক্লাসেন, লোগান ফন বিকের মতো একঝাঁক তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে ডাচরা। ১১ আগস্ট ভুবার্গে নেদারল্যান্ডস-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। রটারডামে সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডস খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছেন নেত্রাভালকার। ৬ ম্যাচে নেন ৬ উইকেট। ৬.৬৩ ইকোনমিই বলে দিচ্ছে আইসিসির ইভেন্টে ব্যাটারদের কতটা ভুগিয়েছেন। বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের যম হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। নেত্রাভালকারের সতীর্থ গাউস টুর্নামেন্টের সপ্তম সর্বোচ্চ রানসংগ্রাহক। ৬ ম্যাচে দুই ফিফটিতে করেন ২১৯ রান। গড় ৪৩.৮০ ও স্ট্রাইকরেট ১৫১.০৩, যা টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের উপযোগী।
কানাডা-নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে যুক্তরাষ্ট্র দল
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোনস, স্মিত প্যাটেল, অভিষেক পরদকার, হারমিত সিং, জুয়ানো ড্রাইসডেল, জসদীপ সিং, স্টিভেন টেইলর, সাইতেজা মুক্কামাল্লা, শায়ান জাহাঙ্গীর, মিলিন্দ কুমার, নশতুশ কেনজিগে, শ্যাডলি ভ্যান শ্যালকিক, উৎকর্ষ শ্রীবাস্তব, ইয়াসির মোহাম্মদ।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে