এক পঞ্জিকাবর্ষে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা কার? এই প্রশ্নে এত দিন নাম নিতে হতো এবি ডি ভিলিয়ার্সের। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার ২০১৫ সালে ৫৮টি ছক্কা হাঁকিয়েছিলেন। তাঁর এই রেকর্ডটা আজ ভেঙে দিলেন রোহিত শর্মা। ভারতীয় ওপেনার গড়লেন এক পঞ্জিকাবর্ষে ৬০ ছক্কার নতুন রেকর্ড।
বেঙ্গালুরুতে বিশ্বকাপের লিগ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৪ বলে ৬১ রানের ইনিংস খেলার পথে ২টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। তাতে ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে নিজেকে নতুন উচ্চতায় তুলেছেন ভারতীয় অধিনায়ক।
এই বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। ১৫ নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াংখেড়েতে অনুষ্ঠেয় সেমিফাইনাল জিতলে ফাইনালে খেলবে ভারত। তাতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটিকে আরও উচ্চতায় যে তুলবেন রোহিত, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
তো এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোয় রোহিত ও ডি ভিলিয়ার্সের পরে কে? ৫৬টি ছক্কা নিয়ে এই তালিকার তিন নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ২০১৯ সালে এই সংখ্যক ছক্কা হাঁকিয়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি ও সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম। ২০০২ আফ্রিদি ৪৮ ও ওয়াসিম এই বছর ৪৭টি ছক্কা হাঁকিয়েছেন।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে