১২২, ৮৭, ৪২ ও ৬২*—আগের চার ইনিংসে জো রুটের রান। আজ পেলেন আরেক সেঞ্চুরি। তাতেই গড়ে ফেললেন নতুন রেকর্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিতে রুট বসলেন অ্যালিস্টার কুকের পাশে। দুজনের এখন টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৩৩।
চলতি বছরে সাদা পোশাকে দুর্দান্ত ফর্মে থাকা রুট এই কীর্তি গড়লেন ২৬৪ ইনিংসে। কুক টেস্ট ক্যারিয়ারে খেলেছেন ২৯১ ইনিংস। রুট ছুঁয়েছেন আরেকটি মাইলফলকও। লর্ডসে সর্বোচ্চ ৬ সেঞ্চুরি নিয়ে তিনি পাশে বসলেন গ্রাহাম গুচ ও মাইকেল ভনের পাশেও। এ নিয়ে তাঁর আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৪৯। আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে পেসার লাহিরু কুমারার করা ইনিংসের ৬৪ তম ওভারের তৃতীয় বলে চার মেরে হেলমেট খুলে সেঞ্চুরির উদ্যাপনে মেতে ওঠেন রুট।
লর্ডস টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে এই প্রতিবেদন পর্যন্ত ৬৮ ওভারে ৬ উইকেটে ২৫৮ রান করেছে ইংল্যান্ড। ব্যাটিংয়ে আছেন রুট (১১৫) ও গাস অ্যাটকিনসন (২৪)। স্বাগতিকদের দুর্দান্ত শুরু এনে দেন ওপেনার বেন ডাকেট (৪০)। তৃতীয় উইকেট রুটের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন তিনি। তার আগে আরেক ওপেনার ড্যান লরেন্স (৯) ও অধিনায়ক ওলি পোপকে (১) হারায় ইংলিশরা। ইনিংস বড় করতে পারেননি হ্যারি ব্রুক (৩৩), জেমি স্মিথ (২১) ও ক্রিস ওকস (৬)। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নেন আশিথা ফার্নান্দো ও কুমারা।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে