শুরুতে দ্রুত উইকেট হারিয়ে ফেলার রোগ থেকে বাংলাদেশ যেন কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। দুবাইয়ে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও দেখা গেছে একই চিত্র।
তবে প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতার মাঝে একপ্রান্ত আগলে খেলেছেন আফিফ হোসেন ধ্রুব। দুইবার জীবন পেয়ে সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। আর শেষের দিকে অধিনায়ক নুরুল হাসান সোহানের ফিনিশিংয়ে বাংলাদেশ ৫ উইকেট ১৫৮ রানের সংগ্রহ পেয়েছে।
দুবাইয়ে টস হেরে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। ওপেনিংয়ে নামেন সাব্বির রহমান ও মেহেদি হাসান মিরাজ। তবে দলীয় ১১ রানেই ভেঙে যায় বাংলাদেশের এই জুটি। সাব্বির রহমান তিন বলে শূন্য রানে বিদায় নেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা লিটন দাসকে সাবলীল লাগলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ৮ বলে ১৩ রান করেন তিনি।
প্রথম ৬ ওভারের মধ্যে মিরাজেরও উইকেট হারায় বাংলাদেশ। জাওয়ার ফরিদের বলে কট অ্যান্ড বোল্ডের শিকার হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন মিরাজ। এই ওপেনার করেন ১৪ বলে ১২ রান। একাদশে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। তিনি ৭ বলে ৪ রান করে বিদায় নিলে ৪৭ রানেই বাংলাদেশ হারায় চার উইকেট।
ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে আমিরাত বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়ান আফিফ। ব্যক্তিগত ২ রানের সময় জীবন পাওয়া সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় আন্তর্জাতিক ফিফটি তুলে নেন তিনি। এরপর ৬৩ রানের সময় আরও একবার জীবন পেয়েছেন। শেষ পর্যন্ত ৫৫ বলে ৭৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আফিফ।
আফিফকে দারুণ সঙ্গ দিয়েছেন সোহান। ২৫ বলে ৩৫ রান করেন তিনি। ষষ্ঠ উইকেট জুটিতে সোহান-আফিফ মিলে ৮১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩১ মিনিট আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে