
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান হার্দিক পান্ডিয়া। এজন্য তাকে ছাড়াই ফাইনাল খেলতে নামে ভারত। এই তারকা অলরাউন্ডারের ফেরা নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে দলটির। অর্থাৎ অক্টোবর–নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে হার্দিককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে সুপার ওভারে জয়লাভ করে ভারত। সে ম্যাচে ২০২ রানের পুঁজি নিয়ে প্রথম ওভার করতে আসেন হার্দিক। ৭ রানের বিনিময়ে কুশাল মেন্ডিসকে ফিরিয়ে করেন শুভ সূচনা। ওভারটিতে বেশ কয়েকবার অস্বস্তি বোধ করতে দেখা যায় তাঁকে। তাই শেষ পর্যন্ত মাঠ ছাড়েন হার্দিক। পরবর্তীতে জানা যায়, ঊরুর সামনের দিকের পেশিতে চোট পেয়েছেন এই তারকা ক্রিকেটার।
অপেক্ষার পর শেষ পর্যন্ত হার্দিককে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে ফাইনালের লড়াইয়ে নামে ভারত। ৫ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন হয়েছে সূর্যকুমার যাদবের দল। সে ম্যাচে হার্দিকের জায়গায় রিঙ্কু সিংকে খেলিয়েছে ভারত। আরও একবার এশিয়া কাপের ট্রফি জিতলেও হার্দিককে নিয়ে এখনো সুখবর পায়নি তারা। দৈনিক জাগরণ জানিয়েছে, এই অলরাউন্ডারকে কমপক্ষে চার সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে কেবল তিন ম্যাচের ওয়ানডে সিরিজই নয়, পরবর্তীতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হার্দিকের খেলা নিয়ে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে।
প্রতিবেদনে দৈনিক জাগরণ আরও জানিয়েছে, কতদিন মাঠের বাইরে থাকবেন, সেটা জানার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিকেল টিমের রিপোর্টের অপেক্ষায় আছেন হার্দিক। অস্ট্রেলিয়া সফরে আগামী ১৯ অক্টোবর প্রথম ওয়ানডে খেলতে নামবে ভারত। দুই দলের প্রথম টি-টোয়েন্টি হবে ২৯ অক্টোবর। দৈনিক জাগরণ জানিয়েছে, সময়মতো পূর্ণ ফিটনেস ফিরে পেলে অজিদের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের শেষদিকে দলে যোগ দিতে পারবেন হার্দিক।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৬ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৭ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে