
আইপিএল, রঞ্জি ট্রফির পাশাপাশি ভারতে টি-টোয়েন্টি, লিস্ট ‘এ’, প্রথম শ্রেণির ক্রিকেটে অসংখ্য টুর্নামেন্ট হয়ে থাকে। এসব টুর্নামেন্টে বিতর্কিত ঘটনা যে একেবারে ঘটে না, ব্যাপারটা তা নয়। তবে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনমে রানআউট বিতর্কে ঘটেছে আম্পায়ার খুনের ঘটনা। এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এক দর্শকের বিরুদ্ধে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে আম্পায়ার খুনের ঘটনা। অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনমে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচে রানআউট দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ২১ বছর বয়সী আম্পায়ার দোলা অজিত বাবুকে। এই ঘটনায় তাঁর বাবা দোলা আপ্পালা রাজু এক দর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পুলিশ আপ্পালা রাজুর অভিযোগ আমলে নিয়ে মামলা দায়ের করে।
ঘটনার সময় দোলা অজিত বাবু তাঁর বন্ধু বুদুমুরি চিরঞ্জীবীর সঙ্গে খেলা পরিচালনা করছিলেন। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, রোববার বিকেলে এক স্থানীয় ম্যাচে খেলা চলার সময় একটি রানআউট নিয়ে বিতর্ক শুরু হয়। সার্কেল ইন্সপেক্টর মাল্লেশ্বর রাও এই ঘটনা সম্পর্কে বলেন, ‘অজিত বাবু এবং চিরঞ্জীবী মাঠেই বিষয়টি মীমাংসা করে দিয়েছিলেন। কিন্তু কান্তা কিশোর নামের এক দর্শক তাতে খেপে যান। আম্পায়ার ও খেলোয়াড়দের গালিগালাজ করতে থাকেন কিশোর।’
মাঠেই সমস্যার মীমাংসা করে দিলেও অজিত বাবু কি আঁচ করতে পেরেছিলেন, কী ভয়ংকর ঘটনা ঘটতে যাচ্ছে! মালেশ্বর বলেন, ‘ম্যাচ শেষে অজিত বাবু, চিরঞ্জীবী ও তাঁদের বন্ধুরা কাছের এক জায়গায় যান। সেখানে পৌঁছেই ফের কথা-কাটাকাটি শুরু। একপর্যায়ে কিশোর হঠাৎ ছুরি বের করে দুই আম্পায়ারের ওপর হামলা চালান।’ ছুরিকাঘাতে গুরুতর আহত অজিত বাবুকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এই হামলায় আহত হয়েছেন আরেক আম্পায়ার চিরঞ্জীবীও।
বিনায়ক নগরের বাসিন্দা কিশোর হামলার সময় মাতাল ছিলেন বলে অভিযোগ নিহত অজিত বাবুর ভাই। একটি রান নিয়ে সৃষ্ট বিবাদ গ্রামের বয়োজ্যেষ্ঠরা মিটিয়ে দিয়েছিলেন ঠিকই। কিন্তু কিশোর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন বলে অভিযোগ অজিত বাবুর ভাইয়ের। অজিত বাবুর বুকে ছুরি চালিয়ে কিশোর হত্যা করেছেন বলে দাবি অজিত বাবুর ভাইয়ের।
খুনের পর কিশোর তৎক্ষণাৎ পালিয়ে যান। এই ঘটনায় তাঁর বাবা দোলা আপ্পালা রাজু অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছেন। কিশোরকে খুঁজতে চলছে পুলিশের অভিযান।

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট চলছে বিশ্বজুড়ে। জ্বালানির অপচয় রোধে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুমে ভেন্যু সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির পথে না হাঁটলেও বিদ্যুৎ বাঁচাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) একটা
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের সামনে হাজির হলেন তামিম ইকবাল। এরই মধ্যে অ্যাডহক কমিটির কয়েকজনকে বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁদের নাম জানিয়েছেন তামিম।
৬ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয়ে গেল নাহিদ রানার। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আজ দিনের একমাত্র ম্যাচে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে খেলতে নেমেছে পেশোয়ার জালমি। ফ্র্যাঞ্চাইজিটির একাদশে জায়গা হয়েছে রানার।
৭ ঘণ্টা আগে
সপ্তাহ দুয়েক আগেই চল্লিশে পা দিয়েছেন ম্যানুয়েল নয়্যার। এই বয়সেও গ্লাভস-জোড়াকে বিশ্বস্ততার প্রতীক বানিয়ে সবার মুগ্ধতা কাড়ছেন এই গোলরক্ষক। সবশেষ নয়্যারের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। দল জিতিয়ে নিজের এমন দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে