ভারতীয় দল যখন ইংল্যান্ডে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে, তখন ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা খেলেন শিখর ধাওয়ান। এই ভারতীয় ওপেনারের স্ত্রী আয়েশা মুখার্জি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছেন। ৯ বছর একসঙ্গে থাকার পর ঘর ভাঙল শিখর-আয়েশা দম্পতির।
২০১২ সালে মেলবোর্নে ঘটা করে বিয়ে হয়েছিল আয়েশা-ধাওয়ানের। ৯ বছরের সংসারজীবনে এক পুত্রসন্তানও আছে। নিজেদের বিবাহবিচ্ছেদ নিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন এক পোস্ট করে আয়েশা লিখেছেন, ‘আমার একসময় মনে হতো বিচ্ছেদ খুব খারাপ একটা শব্দ। তবে দ্বিতীয়বারের মতো বিয়ে ভেঙে যাওয়ার পর আর তা মনে হচ্ছে না। প্রথমবার যখন বিয়ে ভেঙেছিল, তখন আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমি বোধ হয় কিছু ভুল করে ফেলেছি। নিজেকে স্বার্থপর মনে হচ্ছিল। মনে হয়েছিল বাবা-মায়ের সম্মান নষ্ট করছি। বিচ্ছেদ এতটাই খারাপ শব্দ বলে মনে হতো তখন।’
শিখর ধাওয়ান ও আয়েশা মুখার্জির মধ্যে প্রথম পরিচয় হয়েছিল হরভজন সিংয়ের মাধ্যমে। পরে সেটি রূপ নিয়েছিল প্রণয়ে। বিয়েতে অবশ্য শিখরের পরিবারের সম্মতি ছিল না। তবে শেষ পর্যন্ত পরিবারকে রাজি করালেও ৯ বছরের বেশি স্থায়ী হলো না এই সম্পর্ক। বিবাহবিচ্ছেদ সম্পর্কে শিখর ধাওয়ান এখনো কোনো মন্তব্য করেননি। কেন তাঁদের বিচ্ছেদ হলো স্পষ্ট নয় সেটিও।
আয়েশার বাবা বাঙালি, মা ব্রিটিশ। তাঁর যখন আট বছর বয়স, তখন তাঁদের পরিবার দিল্লি থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে চলে যায়। শিখরের সঙ্গে বিয়ের আগে অস্ট্রেলিয়ার এক ব্যবসায়ীর সঙ্গে প্রথম গাঁটছড়া বেঁধেছিলেন আয়েশা। ১০ বছরের দাম্পত্যে দুই সন্তানেরও জন্ম হয় সেই ঘরে। এরপর অস্ট্রেলিয়া প্রবাসীর সঙ্গে বিচ্ছেদ হলে জুটি বাঁধেন শিখরের সঙ্গে।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৫ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে