
সিরিজ এরই মধ্যে খুইয়েছে বাংলাদেশ দল। লাহোরে আজ শেষ টি-টোয়েন্টি লিটনদের সামনে ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। গাদ্দাফি স্টেডিয়ামে টানা তৃতীয় ম্যাচে টস জিতল পাকিস্তান। তবে আগের দুই ম্যাচে ব্যাটিং নিলেও আজ বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক সালমান আলি আঘা।
পাকিস্তান-বাংলাদেশ দুই দলই একাদশে একটি করে পরিবর্তন এনেছে। শরীফুল ইসলাম দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পেয়েছিলেন, শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। তাঁর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার হারিস রউফ। ভালো ছন্দে ছিলেন না, তাঁর জায়গায় ফিরেছেন আব্বাস আফ্রিদি।
বাংলাদেশের একাদশে আছেন তিন পেসার ও দুই স্পিনার। মেহেদী মিরাজ ও রিশাদ হোসেন আছেন স্পিন আক্রমণে। পেস বোলিং আক্রমণে তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদের সঙ্গে খালেদ। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন জাকের আলী অনিক।
পাকিস্তানের একাদশে আছেন তিনজন করে স্পিনার ও পেসার। পেস বোলিং লাইনআপে আছেন ফাহিম আশরাফ, হাসান আলি ও আব্বাস। পাশাপাশি দুই লেগ স্পিনার শাদাব খান, আবরার আহমেদের সঙ্গে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার খুশদিল শাহ। পার্ট টাইমার সালমান আলি আঘাও আছেন।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
পাকিস্তানের একাদশ
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আলি আঘা (অধিনায়ক), শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, আব্বাস আফ্রিদিও আবরার আহমেদ।

এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে