
প্রথম ইনিংসে মোহাম্মদ মিঠুনকে নিয়ে দলকে বড় সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা শুভাগত হোম চৌধুরীর। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শিরোপা জয়ের পথে দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান মিঠুনকে সাত রানে হারালেও আবারও রক্ষাকর্তার ভূমিকায় শুভাগত। আর তাতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা নিজেদের কাছেই রাখল মধ্যাঞ্চল।
২১৮ রানের লক্ষ্য তাড়ায় জয়ের জন্য আজ শেষ দিনে ১৯২ রান লাগত মধ্যাঞ্চলের। ৩ উইকেটে ২৬ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় সেশনেই লক্ষ্য পৌঁছে যায় তারা। আজ দিনের শুরুটাও ভালো হয়নি মধ্যাঞ্চলের। দ্রুতই ফিরে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সৌম্য সরকার (৮) আর সালমান হোসেন (৩৭)।
পরে ৬৮ রানের মধ্যে তাইবুর রহমানকেও হারালে বিপদে পড়ে মধ্যাঞ্চল। সেখান থেকে জাকের আলীকে নিয়ে আর কোনো বিপদ বাড়তে দেননি শুভাগত। দুজনের ১৫৩ রানের অমীমাংসিত জুটিতে ৪ উইকেটের জয় পায় মধ্যাঞ্চল। বিসিএলে এটা তৃতীয় শিরোপা মধ্যাঞ্চলের। ২০১৫-১৬ মৌসুমে সর্বশেষ শিরোপা জিতেছিল দলটি।
পাঁচবারের চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলকে হারিয়ে শিরোপা জয়ে বড় অবদান শুভাগতর। দুর্দান্ত ব্যাটিংয়ে ১২১ বলে ২ ছক্কা ও ১৩ চারে করেছেন ১১৪ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। ১২৪ বলে ৫ চারে ৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তাঁর সঙ্গী জাকের। প্রথম ইনিংসে ১৬ রানে ৪ উইকেট হারানোর পর মিঠুনের সঙ্গে ২৮৩ রানের জুটি গড়েছিলেন শুভাগত। ২১৯ বলে ১১৬ রানের তাঁর ইনিংসটি সাজানো ছিল ১২ চারে। জোড়া সেঞ্চুরিতে ফাইনালের ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন মধ্যাঞ্চলের এই অধিনায়ক। ৪৬৮ রান করে টুর্নামেন্ট সেরা হয়েছেন মিঠুন।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৭ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে