
তানজিদ তামিমের সেঞ্চুরির পর শুভাগত হোমের ঘূর্ণি জাদু, ফলে বাঁচা-মরার লড়াইয়ে নিজেদের মাঠে কাঙ্ক্ষিত জয় পেতেও সমস্যা হয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ৬৫ রানের জয়ে বিপিএলের প্লে-অফও নিশ্চিত করেছে চট্টগ্রাম।
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত। হারলেই বিদায় নিশ্চিত হয়ে যেত তাঁদের। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে দলগত পারফরম্যান্সই চট্টগ্রামের জয়ে সহায়তা করেছে। তামিমের ১১৬ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে ১৯২ রানের বড় সংগ্রহ পায় তারা। ১৯৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১২৭ রানে গুটিয়ে যায় খুলনার ইনিংস। ২৫ রানে ৩টি উইকেট নিয়েছেন শুভাগত।
১৩ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে শাই হোপ ও এনামুল হক বিজয়ের ৫৪ রানের জুটিতে সেই ধাক্কা সামলে ওঠে চট্টগ্রাম। ৯ম ওভারে বিজয়কে ফিরিয়ে দারুণ ব্রেক-থ্রু এনে দেন পেসার শহীদুল ইসলাম। ২৪ বলে ৩৫ রান আসে খুলনার অধিনায়কের ব্যাট থেকে।
বিজয়ের পর হোপকে দ্রুত ফেরান শুভাগত। ২১ বলে ২১ রানে ফেরেন উইন্ডিজ তারকা ক্রিকেটার। বিজয়-হোপের মতো জেসন হোল্ডারও (১৮) দুই অঙ্কের রান করেছেন, বাকি ৮ ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। ১৩ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন বিলাল খান।
এর আগে চলতি বিপিএলে তাওহীদ হৃদয়ের পর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে সেঞ্চুরি পেয়েছেন তামিম। ৩২ বলে ফিফটির পর সেঞ্চুরি করতে খরচ করেছেন কেবল ২৬ বল। সেঞ্চুরির কল্যাণে তামিম দখল করেছেন রান সংগ্রাহকদের শীর্ষস্থানও, ১১ ইনিংস তাঁর নামের পাশে এখন ৩৮২ রান।
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে চট্টগ্রাম। তানজিদ তামিম ব্যক্তিগত ১১৬ রানে ফিরলে ফিনিশিংয়ে দাপট দেখান টম ব্রুস। ২৩ বলে ৩৬ রানের ইনিংসে অপরাজিত থাকেন ব্রুস। তামিমের ইনিংসে ছিল ৮টি করে ছক্কা ও চারের বাউন্ডারি।
রংপুর-কুমিল্লার পর তৃতীয় দল হিসেবে বিপিএলের শেষ চার নিশ্চিত করেছে চট্টগ্রাম। ঝুলে আছে খুলনা ও ফরচুন বরিশালের ভাগ্য। বরিশাল মিরপুরে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। ১১ ম্যাচে বরিশালের ১২ পয়েন্ট, সমান ম্যাচে ১০ পয়েন্ট খুলনার। খুলনা নিজেদের শেষ ম্যাচ খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। কুমিল্লার বিপক্ষে বরিশাল জিতলে কোনো সমীকরণ ছাড়াই চলে যাবে শেষ চারে অথবা সিলেটের বিপক্ষে খুলনা হারলেও প্লে-অফ নিশ্চিত হবে তাদের।
যদি উল্টো ফল হয়, বরিশাল হারল কুমিল্লার বিপক্ষে আর সিলেটকে হারিয়ে খুলনাও ১২ পয়েন্ট অর্জনের পাশাপাশি নেট রানরেটে ছাড়িয়ে যায়, তখন শেষ চার খেলবে খুলনা।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে