এক ম্যাচ হাতে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ভারত। আজ কলকাতার ইডেন গার্ডেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার দেওয়া ২১৬ রানের লক্ষ্য তাড়া করে উইকেটরক্ষক লোকেশ রাহুলের ফিফটিতে ৪৩.২ ওভারে ৬ উইকেটে ২১৯ রান করে ভারত।
রানবন্যার প্রথম ওয়ানডেতে লড়াই করে হেরেছিল শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ওয়ানডেতে তার ছিঁটেফোঁটাও দেখাতে পারেনি। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৩৯.৪ ওভারে ২১৫ রানে অলআউট হয় দাসুন শানাকার দল। শুরুতে ওপেনার আভিষেক ফার্নান্দোকে (২০) বোল্ড করে লঙ্কানদের চাপে ফেলে দেন মোহাম্মদ সিরাজ। তবে ধাক্কাটা সামাল দেন আরেক ওপেনার নুয়ানিদো ফার্নান্দো ও উইকেটরক্ষক কুশল মেন্ডিস (৩৪)।
দলীয় ১০২ রানে এই জুটি। এরপরই ধস নামে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপে। সিরাজ ও উমরান মালিকের তোপ ও কুলদীপ যাদবের ঘূর্ণির মুখে আর দাঁড়াতেই পারেনি লঙ্কানদের কেউ। কেবল অভিষেক ম্যাচ খেলতে নামা নুয়ানিদো (৫০) ফিফটি করে দলকে দুইশ’ পেরোনো স্কোর এনে দেন। শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা (২১) ও দুনিত ওয়ালেগে (৩২), চামিকা করুনারত্নে (১৭) ও কাসুন রাজিথা (১৭*) ইনিংস মেরামত করতে চেয়েও পারেননি। সিরাজ ও কুলদীপ দুজনেই পেয়েছেন সমান তিন উইকেট।
সহজ লক্ষ্য পেলেও ইনিংসের ১৫ ওভারের মধ্যে চার টপ-অর্ডার ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে ভারত। ওপেনার শুভমান গিলের (২১) পর বিরাট কোহলিকে (৪) বোল্ড করে লঙ্কানদের স্বপ্ন দেখাতে শুরু করেন লাহিরু কুমারা। তার আগে অধিনায়ক-ওপেনার রোহিত শর্মাকে (১৭) বিদায় করেন করুনাত্নে। শ্রেয়াস আয়ারকে (২৮) জ্বলে উঠতে দেননি রাজিথা।
এরপরই হার্দিক পান্ডিয়াকে (৩৬) নিয়ে ৭৫ রানের জুটি গড়েন রাহুল। পান্ডিয়ার বিদায়ের পর অক্ষর প্যাটেলকে (২১) নিয়ে এগোতে থাকেন তিনি। জয়ের বাকি কাজটা সারেন কুলদীপকে (১০*) নিয়ে। ১০৩ বলে ৬ চারে ৬৪ রানে অপরাজিত থাকেন রাহুল। শুরুতে লঙ্কানদের চেপে ধরে ৫১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে কুলদীপ।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৯ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে