
প্রথম দুই ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি রংপুর রাইডার্স। অবশেষে গ্লোবাল সুপার লিগে সেই অধরা জয় এল আজ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তানজিম হাসান সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ১৫ রানে হারিয়েছে রংপুর।
টুর্নামেন্টে রংপুরের প্রথম জয়ের দিন ভাঙল মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। রংপুরকে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ২৯ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড আজ গড়লেন নুরুল হাসান সোহান। দুইয়ে থাকা মাশরাফি রংপুরের অধিনায়ক ছিলেন ২৮ ম্যাচ।
১১৮ রানের লক্ষ্যে নেমে টপাটপ উইকেট হারাতে থাকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ ওভারে ৫ উইকেটে ২৭ রানে পরিণত হয় ওয়ারিয়র্স। এরপর ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৩৬ রানের জুটি গড়েন শাই হোপ ও গুড়াকেশ মোতি। ১৩তম ওভারের দ্বিতীয় বলে মোতিকে ফিরিয়ে জুটিটি ভাঙেন শেখ মেহেদী হাসান।
মোতি ১৫ রানে ফিরলে গায়ানার স্কোর হয়ে যায় ১২.২ ওভারে ৬ উইকেটে ৬৩ রান। নিঃসঙ্গ শেরপার মতো দলকে টেনে নেওয়া হোপ মিডল অর্ডারে আরও একটি জুটি গড়তে অবদান রাখেন। সপ্তম উইকেটে কিমো পল ও হোপ ২৪ বলে ২৬ রানের জুটি গড়েন। ১৭তম ওভারের দ্বিতীয় বলে পলকে বোল্ড করে জুটি ভাঙেন হারমিত সিং।
১২ বলে ১টি করে চার ও ছক্কায় ১৮ রান করে পল ফেরার পর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হাতে ছিল ৩ উইকেট। ২২ বলে করতে হতো ২৯ রান। এই সমীকরণটুকু মেলাতে পারেনি ওয়ারিয়র্স। ১৩ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১০২ রানে গুটিয়ে দলটি। রোমারিও শেফার্ডের উইকেট নিয়ে ওয়ারিয়র্সের ইনিংসের ইতি টেনেছেন কামরুল ইসলাম রাব্বি। ওয়ারিয়র্সের ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন হোপ। ক্যারিবীয় এই ব্যাটার ৪৪ বলের ইনিংসে মেরেছেন ২ চার।
রংপুরের সেরা বোলার রাব্বি নিয়েছেন ৪ উইকেট। ৩.১ ওভার বোলিং করে খরচ করেন ১৩ রান। দলটির ১৫ রানের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন খুশদিল শাহ। ৪৭ বলে করেন ৫৮ রান। ইনিংসে ২ চার ও ৪ ছক্কা মারেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক সোহান। পুরো ২০ ওভার ব্যাটিং করে ১১৭ রানে অলআউট হয়েছে দলটি। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন খুশদিল। গায়ানার সেরা বোলার ডোয়াইন প্রিটোরিয়াস ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন ইমরান তাহির, তানজিম সাকিব ও মোতি। যেখানে তাহির দলকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ ৪ ওভার বোলিং করে খরচ করেন ২৪ রান। তানজিম সাকিব আজ নিয়েছেন সৌম্য সরকার ও খুশদিলের উইকেট। ৪ ওভারে দিয়েছেন ২১ রান।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪০ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে