
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। বিসিবির এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তামিম ইকবালকে। গতকাল এক সংবাদ সম্মেলনে বিসিবির নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে তাঁর নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি।
তামিম যখন সংবাদ সম্মেলনে করতে এসেছিলেন, তার খানিক আগেই এই কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছে সাত আইনজীবী। রিট আবেদনে কমিটির সকল কার্যক্রম স্থগিত করার দাবি জানানো হয়েছে। এই আইনি টানাপোড়েনের মধ্যেই জানা গেছে, আগামী ৪ মে সোমবার আইসিসির সঙ্গে আমিনুল ইসলাম বুলবুলদের পরিচালনা পর্ষদের একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিসিবির বর্তমান অ্যাডহক কমিটিকে ‘অবৈধ’ এবং আগের পরিচালনা পর্ষদকে ‘বৈধ’ দাবি করে বুলবুলে পক্ষ আইসিসির সঙ্গে জুম মিটিংয়ে বসার চেষ্টা চলছিল। একাধিক চেষ্টার পর দুই পক্ষে একটি সভার তারিখ নির্ধারণ করেছে। এমনটাই জানা গেছে একটি বিশ্বস্ত সূত্রের বরাতে।
সামগ্রিকভাবে দেশের ক্রিকেটাঙ্গনে অস্থির পরিস্থিতি সহজেই কাটছে না। বিসিবি নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তামিম গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, '৩ মে বোর্ড মিটিং করে নির্বাচনী প্রক্রিয়া শুরু করার চেষ্টা করব। সাধারণত প্রক্রিয়া শুরুর ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন হয়ে যায়। যা আমাদের ডেডলাইনের (৬ জুলাইয়ে ৩ মাস হবে) অন্তত ২-৩ সপ্তাহ আগেই সম্ভব। পদত্যাগের ব্যাপারে আমি কিছুই ভাবিনি। প্রথম দিন থেকেই বলেছি যে নির্বাচনে অংশগ্রহণ করব এবং গঠনতন্ত্র অনুযায়ী এগিয়ে যাব।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১১ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
২ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে