
ইনিংসের শুরু থেকেই রাজশাহী ওয়ারিয়র্সের বোলারদের বিপক্ষে আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে গেছেন তাওহীদ হৃদয়। সেঞ্চুরির খুব কাছেই ছিলেন। কিন্তু আশা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাজিক্যাল ফিগার ছোঁয়া হয়নি এই ব্যাটারের। ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে বড় পুঁজি নিয়েই মাঠ ছেড়েছে রংপুর রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলেছে নুরুল হাসান সোহানের দল। একবারের চ্যাম্পিয়নদের এই পুঁজিতে সবচেয়ে বড় অবদান হৃদয়ের। ৯৭ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন রংপুরের এই ব্যাটার।
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে হারের পর ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করান রংপুরের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক। পরিবর্তিত পরিকল্পনার অংশ হিসেবে এদিন ওপেনিং করতে নামেন হৃদয়। তাতে বেশ সফল তিনি। শেষ ৭ ওভারে খুশদিল শাহকে নিয়ে তোলেন ৯৮ রান। এর মধ্যে শেষ ৫ ওভারেই আসে ৭৪ রান। ৮ চার ও ৬ ছক্কায় সাজানো হৃদয়ের ৫৬ বলের ইনিংস। স্ট্রাইকরেট ১৭৩.২১। ৭ ইনিংসে ২০৩ রান নিয়ে ব্যাটারদের তালিকার চারে উঠে এলেন হৃদয়। প্রথম ৬ ইনিংসে ১০৬ রান করেছিলেন তিনি। এবার রাজশাহীর বিপক্ষেই খেললেন সেঞ্চুরি ছোঁয়া ইনিংস।
২৯ বলে ৪৪ রান এনে দেন খুশদিল। এই দুজন ছাড়া রংপুরের আর কোনো ব্যাটার রাজশাহীর বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। আগের ৬ ইনিংসে ১২৯ রান করেছিলেন লিটন দাস। এদিন তাঁর ব্যাট থেকে আসে মাত্র ১১ রান। ১৪ বল খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
রাজশাহীর হয়ে সন্দীপ লামিচানে, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল ও জেমস নিশাম একটি করে উইকেট নেন। রান খরচায় সবচেয়ে হিসেবি ছিলেন লামিচানে। ৪ ওভারে ২১ রান দেন এই লেগস্পিনার। তবে উদার হাতে রান বিলিয়েছেন রিপন। ১৪ ইকোনমি রেটে এই পেসারের খরচ ৫৬ রান।

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪১ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৩ ঘণ্টা আগে