অবশেষে পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো। আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও বাংলাদেশের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
বিসিবিকে গতকাল মেইল করে সিদ্ধান্তটি জানিয়েছেন ডমিঙ্গো। তাঁর পদত্যাগের বিষয়ে জালাল বলেছেন, ‘কাল রাতে সে আমাদের সিইওকে পদত্যাগের বিষয়টি মেইল করে জানিয়েছে। সঙ্গে বাংলাদেশ দলের প্রতি সে শুভকামনাও জানিয়েছে।’
দুই বছরের জন্য ২০১৯ সালের আগস্টে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন ডমিঙ্গো। পরে ২০২১ সালে সেই চুক্তি বাড়ানো হয়। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও দায়িত্ব পালন করার কথা ছিল দক্ষিণ আফ্রিকার কোচের। সেই দায়িত্ব পালনের আগেই সড়ে দাঁড়ালেন তিনি।
ডোমিঙ্গোর অধ্যায় শেষ হওয়ায় নতুন কোচ খোঁজাও শুরু করেছে বিসিবি। ইংল্যান্ডের বিপক্ষে আগামী সিরিজের আগেই নতুন কোচ পাওয়া যাবে বলে জানিয়েছেন জালাল। তিনি বলেছেন, ‘অবশ্যই দেখতে পারবেন। যাঁদের সঙ্গে আলোচনা চলছে তাঁদের মধ্যেই একজনকে দায়িত্ব দেওয়া হবে। চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা নামটা বলতে চাইছি না।’
ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে সাদা বলের সিরিজ। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৬ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে