
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন তাওহীদ হৃদয়। দুই ম্যাচেই ভালো ব্যাটিং করে জিতেছেন সিরিজসেরার পুরস্কার। এবার আইসিসির পুরস্কারও পেলেন এই মিডলঅর্ডার ব্যাটার।
আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ উন্নতি করেছেন হৃদয়। ৫৫৯ রেটিং নিয়ে বর্তমানে ৩৭ নম্বরে আছেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেট হারায় বাংলাদেশ। সে ম্যাচে ২৭ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন হৃদয়। চতুর্থ উইকেটে পারভেজ হোসেন ইমনকে নিয়ে গড়েন ৫৭ রানের জুটি।
ইমন ২৮ রান করে ফিরে গেলেও ব্যাটিং ঝড় অব্যাহত রাখেন হৃদয়। পঞ্চম উইকেটে শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে যোগ করেন ৪৯ রান। বৃষ্টির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়। তৃতীয় এবং শেষ ম্যাচে ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেলেন হৃদয়। সে ম্যাচে ৬ উইকেটে জয়ে সমতায় সিরিজ শেষ করে নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে হৃদয় ছাড়াও উন্নতি করেছেন লিটন দাস। চট্টগ্রামের সাগরিকায় ২১ রানের পর মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ২৬ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। এক ধাপ এগিয়ে ৫২ তম স্থানে উঠে এসেছেন লিটন। এ ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার উন্নতি করতে পারেননি। ৫ ধাপ পিছিয়েছেন পারভেজ হোসেন ইমন। ৪৬ নম্বরে নেমে গেছেন তিনি।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন শরীফুল ইসলাম। ৯ ধাপ এগিয়ে ৫৪ তম স্থানে উঠে এসেছেন এই বাঁহাতি পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। অবনতি হয়েছে কাটার মাস্টারের। ১ ধাপ পিছিয়ে ১২ তম স্থানে নেমে গেছেন তিনি।

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩৩ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
২ ঘণ্টা আগে