যশস্বী জয়সওয়ালের ব্যাটিং দেখে কে বলবে, টেস্ট ক্রিকেটে এখনো তাঁর বছরও হয়নি। রাঁচি টেস্ট দিয়ে খেলছেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগের দুই টেস্টে টানা দ্বিশতক পাওয়া জয়সওয়াল আজও প্রায় ছুটছিলেন সেঞ্চুরির পথে।
তবে দ্বিতীয় দিনেই রাঁচির স্পিন-বান্ধব উইকেটে ভয়ংকর হয়ে ওঠা শোয়েব বশিরকে সামলাতে পারেননি। নিচু বলে হয়ে যান বোল্ড। ভারত ওপেনার ফেরেন ১১৭ বলে ৭৩ রানে। অবশ্য সেঞ্চুরির আক্ষেপে পুড়লেও জয়সওয়াল নতুন এক মাইলফলক ছুঁয়েছেন আজও।
যেন-তেন মাইলফলক নয়, যে অভিজাত তালিকায় তাঁর জায়গা হলো সেখানে আছেন স্যার ডন ব্র্যাডম্যান, স্যার গ্যারি সোবার্স ও সুনীল গাভাস্কারের মতন কিংবদন্তিরা। কি সে রেকর্ড? বয়স ২৩ হওয়ার আগেই টেস্টে এক সিরিজে ৬০০ + রান। এ তালিকার সপ্তম সদস্য এবং দ্বিতীয় ভারতীয় এখন জয়সওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে এই ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের রান ৬১৮।
রাঁচি টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে ইংলিশরা। জো রুটের সেঞ্চুরিতে গতকাল ৭ উইকেটে ৩০২ রানে প্রথম দিন শেষ করে সফরকারীরা। দ্বিতীয় দিনে তার সঙ্গে যোগ করে আরও ৫১। আজ প্রথম ইনিংস শুরু করা ভারত খুব বেশি এগোতে পারেনি। দিন শেষ করেছে ৭ উইকটে ২১৯ রানে। স্বাগতিকেরা পিছিয়ে ১৩৪ রানে। জয়সওয়াল ছাড়া ভারতের আর কেউ ফিফটি পাননি। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৪ উইেকট স্পিনার বশিরের। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে ভারত।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে