বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ব্যাটারদের ব্যর্থতায় ৪ উইকেটে হেরেছে সৌম্য সরকার-সাব্বির রহমানরা।
মঙ্গলবার সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ৮১ রানের লক্ষ্য তাড়া করে ২৩.২ ওভারে ৮১ রান করে জয় তুলে নেয় উইন্ডিজ। ওপেনিং জুটিতে ৩৫ রান করে তারা। এরপর উইন্ডিজ ‘এ’ দলের ব্যাটারদের পরীক্ষা নেন বাংলাদেশের বোলাররা। ৭০ রানে ৬ উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। জমে ওঠে নাটক।
সেখান থেকে জাস্টিন গ্রিভস ও ব্রায়ান চার্লসের ব্যাটে জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ ‘এ’ দল। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই ওপেনার নাঈম শেখ সাজঘরে ফেরেন শূন্য হাতে। আরেক ওপেনার সৌম্য ফেরেন ব্যক্তিগত ১৫ রানে। এশিয়া কাপে ডাক পাওয়া সাব্বিরও প্রমাণ দিতে পারেননি সামর্থ্যের।
বাংলাদেশের মিডল-অর্ডারদের দাঁড়াতে দেননি গ্রিভস। মিঠুন (১২), মাহমুদুল হাসান জয় (৪) ও সাব্বিরকে (৩) ফেরানো এই ক্যারিবিয়ান বোলার নিয়েছেন ৪ উইকেট। দুই উইকেট নেন ফিলিপ অ্যান্ডারসন।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো সফরকারীরা ২৩.২ ওভারে মাত্র ৮০ রানে গুটিয়ে যায়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৫ রান আসে জাকের আলী অনিকের ব্যাট থেকে।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৮ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে