এ বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। সেমিফাইনালের আশা নিয়ে ভারতে গেলেও ফিরতে হচ্ছে খালি হাতে। সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে সাকিব আল হাসানদের।
বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষুব্ধ-বিরক্ত-হতাশ দলের সমর্থকেরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনেক কর্মকর্তাও কি হতাশ নন? বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কথা শুনে মনে হবে এমনটাই।
বাংলাদেশ বিশ্বকাপে পরের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, দিল্লিতে। সেই ম্যাচের আগে দল নিয়ে সুজনও এখন দিল্লি সফরে। সেখানে আজ বাংলাদেশের সাবেক এই পেসারকে পেয়েছিলেন সাংবাদিকেরা। দলের বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয় তাঁর থেকে।
টিম ডিরেক্টর থেকে তাঁর দায়িত্ব পালন নিয়ে জানতে চাওয়া হলে সুজন বলেছেন, ‘যথাযথ দায়িত্ব পালন আমি করছি না সেটা না। বিসিবি থেকে আমাকে যে ভূমিকাটা দেওয়া হয়েছে সেটা আমি করার চেষ্টা করছি। এর আগে প্রতি সফরে আমার যেটা একটা বাড়তি ভূমিকা থাকত, নির্বাচনের অংশ হিসেবে, সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় দায়িত্ব থাকত, সেটা এবারও আছে। সত্যি কথা বলার কিছুই নেই। যেটা হচ্ছে, যেহেতু ওই বিষয়গুলো আমার ভূমিকায় নেই, সুতরাং এসব নিয়ে আমি চিন্তাও করছি না এখন। যদি ভূমিকা থাকত তবে চিন্তা থাকত।’
বাংলাদেশ দলে নিজের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ সুজন আরও বলেছেন, ‘অবশ্যই আমি দলকে নিয়ে চিন্তা করছি। কিন্তু সিদ্ধান্ত নেওয়া তো আমার ভূমিকা না। একটা জায়গায় আমাকে বলে দেওয়া হয়েছে, আমি কতটুকু পারব, কতটুকু পারব না। আগে যে ভূমিকাগুলো ছিল, তাতে আমি নিজেকে জড়িত রাখার চেষ্টা করেছি। যেহেতু আমার রক্তেই ক্রিকেট, কোচিং আমার পেশা। যদিও বাংলাদেশের কোনো কোচিংয়ের সঙ্গে আমি জড়িত নই, টেকনিক্যাল মানুষ হিসেবে আমার আগের যে সফরগুলো ছিল, সেখানে খেলোয়াড়দের সঙ্গে ইনডিভিজ্যুয়ালি কথা বলেছি। কিন্তু এখন সেসব থেকে দূরে আছি। যেহেতু এসব আমার ভূমিকা না, বোর্ড থেকে আমাকে সেটা দেওয়া হয়নি।’
এরপর সাংবাদিকেরা সুজন থেকে জানতে চান, ‘দলে এমন দাদা হয়ে থাকতে হলে আসতেন (ভারত) কি না?’ টিম ডিরেক্টরের উত্তর, ‘আসতাম না। বিশ্বকাপে আসার সময় বলেছিলাম আমরা সেমিফাইনাল খেলব। আসলে কোন চিন্তা করে বলেছিলাম জানি না।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৫ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে