লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই রেকর্ড গড়েন স্টিভ স্মিথ। আজ দ্বিতীয় দিনে করে ফেললেন সেঞ্চুরি। স্মিথের সেঞ্চুরির পর এবার বাজবল স্টাইলে ব্যাটিং করছে ইংল্যান্ড।
প্রথম ইনিংসের ৫ উইকেটে ৩৩৯ রান নিয়ে অস্ট্রেলিয়া আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে। স্মিথ ৮৫ রানে আর অ্যালেক্স ক্যারি ১১ রানে দিনের খেলা শুরু করেন। ক্যারি অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি। স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লু হয়ে ২২ রানে আউট হয়ে যান। ক্যারির পর উইকেটে এসে মিচেল স্টার্কও (৬ রান) দ্রুত বিদায় নিয়েছেন।
ক্যারি, স্টার্কের দ্রুত বিদায়ে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩৫৮ রান। দুই ব্যাটারের বিদায় হলেও স্মিথ এক প্রান্ত আগলে খেলতে থাকেন। ৯২তম ওভারের চতুর্থ বলে জেমস অ্যান্ডারসনকে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে টেস্টে ৯ হাজার রানের রেকর্ড (১৭৪ ইনিংসে) গতকাল করেন স্মিথ। তবে আজ সেঞ্চুরির পর ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। জশ টাংয়ের শিকার হয়ে ১১০ রান করেই ড্রেসিংরুমের পথ ধরেন স্মিথ।
স্মিথের বিদায়ের পর দ্রুত গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৩৯৩ থেকে ৪১৬—২৩ রানেই শেষ ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্মিথের ১১০ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান করেন ট্রাভিস হেড। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন ওলি রবিনসন ও টাং।
সফরকারীদের ৪১৬ রানের পর প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯১ রান। ক্রলিকে স্টাম্পিংয়ের ফাঁদে পেলে উদ্বোধনী জুটি ভাঙেন নাথান লায়ন। ৪৮ রান করেন ইংল্যান্ডের এই ওপেনার। ক্রলি না পারলেও ফিফটি তুলে নিয়েছেন ডাকেট। এখন পর্যন্ত ৩০ ওভারে ১ উইকেটে ১৪৫ রান করেছে ইংল্যান্ড। ৯২ বলে ৬২ রান করে অপরাজিত আছেন ডাকেট। আর পোপ ৪০ বলে ৩২ রানে ব্যাটিং করছেন। দ্বিতীয় উইকেটে ৭৩ বলে ৫৪ রানের অবিচ্ছেদ্য জুটি ডাকেট ও পোপের।

বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১৫ মিনিট আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪ ঘণ্টা আগে