তানজিদ হাসান তামিমের বুদ্ধির প্রশংসা না করে উপায় নেই। ক্রিকেটে অনেক ধরনের অদ্ভূত আউট হওয়ার ঘটনা আছে। সেদিক থেকে তানজিদ তামিমের হেলমেটে আটকে যাওয়া বল ধরেও প্রতিপক্ষ নেদারল্যান্ডস আউটের আবেদন করতে পারত।
সেই সুযোগ অবশ্য দেননি তানজিদ তামিম। হেলমেটে আটকে যাওয়া বল ফিল্ডাররা ধরে ফেলার আগেই মাটিতে স্পর্শ করে দেন বাংলাদেশের উদীয়মান ব্যাটার। বাঁহাতি ব্যাটারের তাৎক্ষণিক এই বুদ্ধিতে মুগ্ধ হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
তানজিদ তামিমের হেলমেটে আটকে যাওয়া বলের সেই মুহূর্তটি নিজেদের অফিশিয়াল সামাজিক মাধ্যমে দিয়ে বাঁহাতি ব্যাটারের বুদ্ধির প্রশংসা করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, ‘শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা।’
বাংলাদেশের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারের সময় ঘটনাটি ঘটে। নেদারল্যান্ডসের পেসার ভিভিয়ান কিংমার করা পঞ্চম বলটি বাউন্স হলে তানজিদ তামিমের হেলমেটে আঘাত করে। ২৩ বছর বয়সী ব্যাটারের হেলমেটে আঘাত করলেও কোনো ক্ষতি হয়নি তাঁর। আসলে হেলমেটে আটকে যাওয়ায় বল বাংলাদেশি ব্যাটারের মুখে আঘাত করতে পারেনি।
ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে তানজিদ তামিম বলেছেন, ‘দুর্ভাগ্যক্রমে বলটা বাউন্স হয়েছিল। ফলে ঠিকমতো ব্যাটে-বলে সংযোগ করতে পারিনি এবং তা আমার হেলমেটে আঘাত করে। আমি ঠিক ছিলাম। আমি আসলে তখন চিন্তা করছিলাম বল হয়তো ওপরে উঠে গেছে। কিন্তু দেখতে পাই বল আমার সামনের চোখের হেলমেটের পাশে আটকে গিয়েছে।’
ক্রিকেট আইন সম্পর্কে সচেতনতা থেকেই তানজিদ তামিম বলসহ হেলমেট মাটিতে রেখে দেন। যেন হেলমেট মাটিতে রাখার সঙ্গে সঙ্গে বলটা ডেড হয়ে যায়। নিজের পরিকল্পনা নিয়ে তিনি বলেছেন,‘এ সময় আমি ভাবছিলাম তারা (প্রতিপক্ষ) এসে হয়তো বল ধরে আউটের আবেদন করতে পারে। তাই হেলমেট খুলে মাটিতে রাখি। এতে করে তারা আউট করতে পারেনি।’

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৪ ঘণ্টা আগে