
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম। অথচ এই মাঠে একসময় নিয়মিত হতো আন্তর্জাতিক ক্রিকেট। এখান থেকেই উঠে এসেছেন রনি তালুকদার, অমিত হাসান, এনামুল হক কিংবা জিসান আলমের মতো ক্রিকেটাররা। সেই মাঠের করুণ চিত্র দেখে চোখ ভিজে এল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্সে কোয়াব ও ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিসিবির সভাপতি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘এখানে আসার আগে আমি ফতুল্লা স্টেডিয়ামে গিয়েছিলাম। এর করুণ অবস্থা দেখে কান্না চলে আসছে। অথচ এখানে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আমাদের খেলোয়াড়দের আরও সুযোগ-সুবিধা দরকার। এখানে তিনটি উইকেট আছে। আমাদের পরিকল্পনা অন্তত ২০টি উইকেট বানানো। এখন ১২ মাস খেলা হয়। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফদের সুযোগ-সুবিধার উন্নয়ন করতে হবে। ভবিষ্যৎ তামিম-সাকিবরা এখান থেকেই উঠে আসবেন। আমাদের ইচ্ছা আছে, নারায়ণগঞ্জে ইনডোর স্টেডিয়াম করার। তাহলে ক্রিকেটাররা সব সময় খেলার মধ্যে থাকতে পারবে।’
নারায়ণগঞ্জের ছেলে জিসান আলম সম্প্রতি টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে ফিফটি করেছেন। সেটির সঙ্গে ফতুল্লার বর্তমান চিত্র মিলিয়ে হতাশা প্রকাশ করেন বিসিবি সভাপতি। তাঁর ভাষায়, ‘গতকাল জিসান ফিফটি করেছে বিশ্বমানের ক্রিকেটে, আর আজকে দেখলাম সে যেখানে অনুশীলন করে তার অবস্থা কেমন! এটা মেলানো যায় না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন, সিসিডিএমের সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, কোয়াব নারায়ণগঞ্জ জেলা সভাপতি জাকারিয়া ইমতিয়াজ, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন বিদ্যুৎ প্রমুখ।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে