ম্যাচটার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে রাজস্থান রয়্যালসের প্রথম ইনিংস শেষেই। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২২২ রানের পাহাড় গড়ে রাজস্থান। রান তাড়ায় নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২০৭ রান তুলতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস। ম্যাচে সুবিধা করতে পারেননি মোস্তাফিজুর রহমানও। ম্যাচটা ভুলে যেতে চাইবেন তিনিও।
রান তাড়ায় শুরু থেকেই আস্কিং রেটের চাপে থাকে দিল্লি ক্যাপিটালস। শেষ ওভারে ৩৬ রানের সমীকরণ দাঁড়ায় তাদের সামনে। প্রথম তিন বলে ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন রভম্যান পাওয়েল। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠলেন না। রাজস্থানের রানের চাপায় ১৫ রানে হেরে যায় মোস্তাফিজের দিল্লি।
চার ওভারে ৪৩ রানের বিনিময়ে রাজস্থানের সেঞ্চুরিয়ান জস বাটলারের (১১৬) উইকেট নেনে ফিজ। রান তাড়ায় পৃথ্বি শ (৩৭), ডেভিড ওয়ার্নার (২৮), ঋষভ পন্ত (৪৪), ললিদ যাদব (৩৭) ও পাওয়েলের (৩৬ *) ইনিংসগুলো দিল্লির হারের ব্যবধান কমিয়েছে মাত্র। আইপিএলের চলতি মৌসুমে ৮ ম্যাচে এটা দিল্লির চতুর্থ হার। বিপরীতে ৬ জয়ে শীর্ষে থাকল রাজস্থান।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৪০ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে