করোনা আক্রান্ত হয়েছেন শেন ওয়ার্ন। ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের নতুন সংস্করণ দ্য হান্ড্রেডে গিয়ে করোনা আক্রান্ত হলেন কিংবদন্তি এই লেগ স্পিনার। ফ্র্যাঞ্চাইজি দল লন্ডন স্পিরিটের কোচের দায়িত্বে আছেন ওয়ার্ন। কাল সাউদার্ন ব্রেভের বিপক্ষে ওয়ার্নের দল লন্ডন স্পিরিটের ম্যাচ ছিল। এদিন সকালে ম্যাচের আগে শরীরে খারাপ লাগার কথা জানান ওয়ার্ন। পরে করোনা পরীক্ষায় পজিটিভ হন কিংবদন্তি এই লেগ স্পিনার।
ওয়ার্নের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে লন্ডন স্পিরিট কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, ‘লন্ডন স্পিরিট দলের হেড কোচ শেন ওয়ার্ন আজকের সাউদার্ন ব্রেভের ম্যাচ থেকে দলের সঙ্গে থাকছেন না। সকালে শরীরে খারাপ লাগার পর তাঁকে বিশ্রামে রাখা হয়েছে। পরে করোনা পজিটিভও এসেছেন তিনি। আপাতত আইসোলেশনে থাকবেন। তবে তাঁর দ্বিতীয় পিসিআর পরীক্ষার ফল এখনো আসেনি।’
লন্ডন স্পিরিট দলের আরও একজন পজিটিভ এসেছে। তবে তাঁর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। রিপোর্ট আসার পর ওয়ার্ন ও টিম ম্যানেজমেন্টের ওই সদস্য আইসোলেশনে রাখা হয়েছে। দলের আর কোনো খেলোয়াড় করোনায় আক্রান্ত হননি বলে বিবৃতিতে জানিয়েছে তারা।
ওয়ার্নের দল লন্ডন স্পিরিট তাদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। দলটির অধিনায়ক হিসেবে আছেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান। দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ওয়ার্নের আগে করোনায় আক্রান্ত হয়েছেন ট্রেন্ট রকেটস ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে