খেলার বাইরে বিচিত্র সব খবরের শিরোনাম হওয়ার জন্য বিখ্যাত পাকিস্তানের ক্রিকেটার কামরান আকমল। আরও একবার বিচিত্র কারণে খবর হলেন এই ক্রিকেটার। কোরবানির ঈদের আগেই চুরি হয়েছে ঈদের জন্য কেনা তাঁদের ছাগল।
চুরি যাওয়া এই ছাগলের দামও একেবারে কম নয়। কামরান-উমরদের বাবা মোহাম্মদ আকমল জানিয়েছেন, তাঁদের চুরি যাওয়া ছাগলটির মূল্য ৯০ হাজার রুপি।
লাহোরে কামরানরা যে আবাসিক এলাকায় থাকেন সেখান থেকেই চুরি হয়েছে ছাগলটি। ঈদ উপলক্ষ্যে এবার ৬টি ছাগল কিনেছিলেন কামরানরা। ঘরের বাইরে সেগুলো রাখা হয়েছিল। রাত ৩টার দিকে সেই ছয় ছাগলের সবচেয়ে দামিটিই চুরি হয়েছে বলে জানা গেছে। তবে ছাগল চোরের সন্ধান চলছে বলেও জানান মোহাম্মদ আকমল।
ছাগল চুরি নিয়ে হতাশ কামরানের বাবা বলেন, ‘চোরেরা ছয় ছাগলের সেরাটাকেই নিয়ে গেছে। এই ছাগলটির মূল্য ৯০ হাজার রুপি।’ তবে ছাগল পাওয়ার আশা এখনো হারাননি আকমলরা। হাউজিং সোসাইটি কর্তৃপক্ষ চুরি হওয়া ছাগল উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করবেন প্রতিশ্রুতি দিয়েছেন। এখন ঈদের আগে চুরি হওয়া ছাগল উদ্ধার হয় কি না সেটাই দেখার অপেক্ষা।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২২ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে