সেঞ্চুরির পর হেলমেট খুলে উদ্যাপন, ক্যাচ ধরার পর ঊরু চাপড়ে উদ্যাপন—ভারতের জার্সিতে আর কখনো এমন কিছু করতে দেখা যাবে না শিখর ধাওয়ানকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন ধাওয়ান। তাতে ভারতীয় ক্রিকেট দলে এই বাঁহাতি ব্যাটারের দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারের ইতি ঘটল।
আইপিএলে নিয়মিত খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন ধরেই বাইরে ধাওয়ান। ভারতের জার্সি সবশেষ পরেন ২০২২-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে। সেটাই যে শেষবারের মতো ছিল, সেটা সামাজিক মাধ্যমে আজ এক ঘোষণায় জানিয়েছেন ধাওয়ান। ভারতের এই বাঁহাতি ব্যাটার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘জীবনের পাতা উল্টে সামনে এগিয়ে যাওয়া এখন গুরুত্বপূর্ণ। সে কারণে আমি আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছি। অন্তরে একটা তৃপ্তি নিয়ে শেষ করতে পারছি যে ভারতের জন্য অনেক দিন খেলেছি। নিজেকে বলেছি, ভারতের জন্য আর কখনো খেলতে না পারার দুঃখ কোরো না।’
২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ধাওয়ানের। অভিষেক ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে। ভারতের পাইপলাইনে তখন শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ, গৌতম গম্ভীরের মতো তারকা ক্রিকেটার থাকায় নিয়মিত হতে পারেননি ধাওয়ান। ভারতের জার্সিতে ধাওয়ানের ক্যারিয়ারটা গতি পায় ২০১৩ সালে ওয়ানডেতে রোহিত শর্মার সঙ্গে উদ্বোধনী জুটি বাঁধার পর। ওয়ানডেতে ১১৫ ইনিংসে ৫১৪৮ রান করেন ধাওয়ান-রোহিত জুটি। ভারতের ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে তা দ্বিতীয় সর্বোচ্চ। ১৮ সেঞ্চুরি ও ১৫ ফিফটি হয়েছে তাঁদের (ধাওয়ান-রোহিত) জুটিতে। উদ্বোধনী জুটি বেঁধে সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকার করেন ৬৬০৯ রান। এই তালিকায় ভারতের ওয়ানডেতে তা সবচেয়ে বেশি।
আন্তর্জাতিক ক্রিকেট ধাওয়ান ছেড়েছেন এক এলিট ক্লাবে নাম লিখিয়ে। ওয়ানডেতে চল্লিশোর্ধ্ব গড় ও ৯০-এর বেশি স্ট্রাইকরেটে ৫০০০ রান করেছেন এমন ব্যাটার আছেন ৮ জন। ১৬৭ ওয়ানডেতে ৬৭৯৩ রান করেছেন ধাওয়ান। ১৭ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৩৯ ফিফটি। গড় ৪৪.১১ ও স্ট্রাইকরেট ৯১.৩৫। ধাওয়ানের সঙ্গে এই তালিকায় আছেন স্যার ভিভিয়ান রিচার্ডস, বিরাট কোহলি, রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন ও কুইন্টন ডি কক।
২০১০ থেকে ২০২২ পর্যন্ত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ধাওয়ান খেলেছেন ২৬৯ ম্যাচ। ১৬৭ ওয়ানডের পাশাপাশি খেলেছেন ৩৪ টেস্ট ও ৬৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ভারতের জার্সিতে করেছেন ১০৮৬৭ রান। ২৪ সেঞ্চুরি ও ৫৫ ফিফটি রয়েছে ভারতীয় এই বাঁহাতি ব্যাটারের নামের পাশে। টেস্টে করেছেন ২৩১৫ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেকেই করেছেন সেঞ্চুরি। মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৩ সালে খেলেছেন ১৮৭ রানের ইনিংস।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৫ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে