
টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ইমরুল কায়েস। লাল বলে সবশেষ ম্যাচ খেলেছেন পাঁচ বছর আগে। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্ট করে আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা দেন এই বাঁহাতি ওপেনার।
আজ দুপুরে ফেসবুকে দেড় মিনিটের একটি ভিডিও পোস্ট করেন ইমরুল। সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। আমার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি। ধন্যবাদ, আমার সব ভক্তদের, সব সময় তাদের ভালোবাসা এবং সমর্থন দেওয়ার জন্য!’
বাংলাদেশের হয়ে ৩৯ টেস্টে ৭৬ ইনিংসে ১৭৯৭ রান করেছেন ইমরুল, গড় ২৪.২৮। তিনটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৪টি ফিফটি। সবশেষ ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার।
চলতি জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে মোটামুটি ভালোই খেলছেন ইমরুল। খুলনা বিভাগের হয়ে তাঁর পাঁচ ইনিংস—৮৬ *, ৭১, ৪৬, ১৩ ও ০। আগামী শনিবার পঞ্চম রাউন্ড শুরু হবে জাতীয় লিগের। ঢাকার বিপক্ষে নিজেদের পঞ্চম রাউন্ড খেলবে খুলনা। সেদিন আনুষ্ঠানিকভাবে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলবেন এই ওপেনার।
ভিডিও বার্তায় ইমরুল বলেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি ইমরুল কায়েস। আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে একটা বিষয় জানাতে চাচ্ছি, খুব শিগগিরই আমার ক্রিকেট ক্যারিয়ারের কঠিন সিদ্ধান্তের দিকে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটেরও ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এটি আমার জীবনের ১৭ বছরের সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচে ২৪৬ ইনিংসে ৭৯৩০ রান ইমরুলের, গড় ৩৪.১৮। ২০টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২৭টি ফিফটি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে