
২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে সরগরম ক্রিকেটবিশ্বে। ভক্তদের পাশাপাশি বিভিন্ন কোচ এবং সাবেক খেলোয়াড়েরা বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমালোচনা করছেন। সবশেষ বিষয়টি নিয়ে কথা বললেন মিকি আর্থার। মোস্তাফিজ আইপিএল থেকে বাদ পড়ায় রীতিমতো হতাশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সের এই কোচ।
সাম্প্রতিক টানাপোড়েনের জেরে আইপিএলের নতুন পর্বের দল থেকে মোস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছিল বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মানতে বেশি সময় নেয়নি তিনবারের চ্যাম্পিয়নরা। এই ইস্যুতে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসিকে চিঠিও দিয়েছে সংস্থাটি। বিসিবির দাবি গুরুত্বের সঙ্গে দেখছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা।
মোস্তাফিজের বাদ পড়া প্রসঙ্গে আর্থার বলেন, ‘মোস্তাফিজ পুরোপুরি একজন পেশাদার ক্রিকেটার। আমাদের জন্য সে অত্যন্ত বিশেষ একজন। দারুণ পারফর্ম করছে। তার মান সম্পর্কে আমাদের ধারণা আছে। সে বিশ্বের সেরা যদি নাও হয়, অন্তত ততটা ভালো, যতটা ভালো হওয়া সম্ভব। সে একজন ভালো সতীর্থ, খুবই বিনয়ী। সে তার কাজ করে যাচ্ছে নিজের সেরাটা দিয়ে। তবে বিষয়টা (আইপিএল থেকে বাদ পড়া) তার জন্য হতাশাজনক যা হয়ে গেল। সে কলকাতার হয়ে খেলতে প্রস্তুত ছিল। বিষয়টা সত্যিই হতাশাজনক।’
চলতি বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে মাঠে নেমেছে রংপুর। ৪ জয়ে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। টেবিলের দুইয়ে অবস্থান করছে নুরুল হাসান সোহানের দল। আপাতত প্রতিটি ম্যাচ ধরে এগিয়ে যেতে চান আর্থার। তবে শিরোপা জেতাই রংপুরের একমাত্র লক্ষ্য বলে জানালেন প্রধান কোচ। এজন্য মাঠে ছেলেদের সেরাটা দেওয়ার তাগিদ দিলেন তিনি।
আর্থার বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কিছু ভাবা মানেই রংপুরের জন্য ছোট। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। আমি ড্রেসিংরুমেও বলি, কাগজে–কলমে আমরা হয়ত টুর্নামেন্টের সেরা দল। এতে কিছু যায় আসে না। খেলতে হয় মাঠে। তাই পারফরম্যান্সই আমাদের কাছে সব। এখন আমরা টুর্নামেন্টের শেষ ভাগ নিয়ে ভাবছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। প্রথমে কোয়ালিফায়ার। এরপর পরের ধাপ নিয়ে ভাবনা।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে