আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ডে রিকি পন্টিংকে তো ছাড়িয়ে গেছেন আগেই। কোহলির সামনে এখন শুধু শততম সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকার। শোয়েব আখতার মনে করেন, শচীনকে ছুঁতে পারবেন কোহলি।
সেঞ্চুরিকে ‘ডালভাত’ বানিয়ে ফেলা কোহলি মাঝে অবশ্য নিজেকে হারিয়ে খুঁজছিলেন। ২০১৯-এর নভেম্বরের পর ২০২২-এর সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। এরপর থেকে কোহলি তিন অঙ্ক ছুঁয়ে ফেলছেন হরহামেশাই। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরি এখন ৭৫। আহমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ তিন অঙ্ক ছুঁয়েছেন ভারতীয় এই ব্যাটার।
রেকর্ড গড়তে কোহলিকে শুধু ওয়ানডে ও টেস্ট খেলতে বলেছেন শোয়েব। পাকিস্তানের এই পেসারের মতে, টি-টোয়েন্টি খেললে শরীরের ওপর অনেক ধকল যায়। স্পোর্টস তাককে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলব, তার শুধু টেস্ট ও ওয়ানডে খেলা উচিত। সে টি-টোয়েন্টিতে দারুণ কিছু করতে চায়। তবে টি-টোয়েন্টিতে শরীরের ওপর অনেক ধকল যায়। শরীরের কথাও তার ভাবতে হবে। এখনো সে ৬ থেকে ৮ বছর খেলে যেতে পারবে। যদি সে ৩০-৩৫টি টেস্ট ম্যাচ খেলে, আমি নিশ্চিত এই ম্যাচগুলোতেই সে ২৫ সেঞ্চুরি পেয়ে যাবে।’
‘সেঞ্চুরির সেঞ্চুরি’ থেকে কোহলি দূরে থাকলেও ওয়ানডেতে শচীনের ঘাড়ে নিশ্বাস ফেলছেন। ওয়ানডেতে শচীনের সেঞ্চুরি ৪৯ আর ৪৬ সেঞ্চুরি কোহলির।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২২ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে