
বৃষ্টির বাধায় বেশির ভাগ সময় বন্ধ থাকা দ্বিতীয় দিনের খেলা শেষে মিরপুরে বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দলের চার দিনের ম্যাচে লড়াই জমে উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল তোলে ৩৫৭ রান। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে ১ উইকেটে ১০৪ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
আগের দিনের ৪ উইকেটে ২২৫ রান নিয়ে মিরপুরে আজ খেলা শুরু করে বাংলাদেশ। নির্ধারিত সময়ের ত্রিশ মিনিট পর খেলা শুরু হলেও ১০ মিনিট বৃষ্টি নামে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই আসে লাঞ্চের বিরতি।
বিরতি শেষে অমিত হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন দলকে এগিয়ে নিতে থাকেন। দলীয় ২৭৫ রানে ব্যক্তিগত ২৪ রানে ডেন ফক্সক্রফটের বলে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন অঙ্কন। ভাঙে অমিতের সঙ্গে তাঁর ৫২ রানের জুটি। অঙ্কন ব্যর্থ হলেও ৯৬ বলে ফিফটি ছুঁয়ে ৬৭ রানে থামেন অমিত। অমিতের বিদায়ের পর অবশ্য দ্রুতই বিদায় নেন নাসুম আহমেদ ও নাঈম হাসান। দুজনই আউট হয়েছেন কোনো রান না করেই। তবে দলের স্কোর সাড়ে ৩০০ পেরোতে অবদান অধিনায়ক নুরুল হাসান সোহানের মারমুখি ব্যাটিংয়ের। কিউই ‘এ’ দলের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করা অধিনায়ক নুরুল হাসান সোহান ওয়ানডে মেজাজে খেলে এদিন ৩টি চার ও সমান ছয়ে ৪০ বলে করেছেন ৪৮ রান। এই ইনিংস খেলার পথে ফাউলকেসকে টানা দুই ওভারে হাঁকিয়েছেন তিনটি ছক্কা। দুটি মিড উইকেট ও একটি ডিপ কাভারের ওপর দিয়ে। বেন লিস্টার ও জয়ডেন লেনক্স নিয়েছেন ৩টি করে উইকেট।
প্রথম ইনিংস শুরু করে নিউজিল্যান্ডে এগিয়েছে বেশ সতর্কতার সঙ্গে। দলীয় ২৪ রানে ওপেনার রিস মারিউকে হারানোর পর আর কোনো উইকেট না হারিয়েই দিন পার করেছে। ১ উইকেটে তুলেছে ১০৪ রান। ৪৮ রান নিয়ে জো কার্টার আছেন উইকেটে। তাঁর সঙ্গী কার্টিস হেফির রান ৪১। কিউইদের উইকেটটি নিয়েছেন খালেদ আহমেদ।

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২৬ মিনিট আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৩ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪ ঘণ্টা আগে