
ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা আবারও ফিরতে শুরু করেছেন মাঠে। প্রায় দেড় সপ্তাহের বিরতির পর প্রাণচঞ্চল হয়ে উঠেছে মিরপুরে শেরেবাংলা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলগুলো আগামীকাল থেকে শুরু করবে অনুশীলন। দলের সঙ্গে যোগ দিতে ক্রিকেটাররা ফিরছেন ঢাকায়।
গত দুই দিন মিরপুরের একাডেমি ভবনে দেখা গেছে সাইফ হাসান, নাহিদ রানা, শেখ মেহেদি, শামসুর রহমান শুভ ও রিশাদ হোসেনদের মতো ঢাকার বাইরে থাকা ক্রিকেটারদের। আজ দুপুরে মাঠে গিয়ে দেখা গেছে, মাঠকর্মীরা ব্যস্ত উইকেটের বাড়তি ঘাস কাটায় ও মাঠ প্রস্তুতে।
টেবিলের শীর্ষে থাকা আবাহনী, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জসহ শীর্ষ দলগুলো কাল থেকে অনুশীলন শুরু করবে। তবে আনুষ্ঠানিক প্রস্তুতির আগেই কয়েকজন ক্রিকেটার আজ মিরপুরের একাডেমি মাঠে ব্যক্তিগতভাবে ব্যাটিং অনুশীলন করেছেন সিমেন্টের উইকেটে।
সকালে মোহামেডানের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দেখা গেছে একাডেমি জিমে। ফিটনেস ট্রেইনারের তত্ত্বাবধানে আরও কয়েকজন ক্রিকেটারও অংশ নিয়েছেন ফিটনেস অনুশীলনে।
বিকেলে মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। তামিম ইকবালের অনুপস্থিতি এবং নতুন নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি প্রিমিয়ার লিগে তামিম ইকবালের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছে তাওহীদ হৃদয়। শেষ ম্যাচেও দায়িত্ব পালন করেছে সে। আগামীকাল আমাদের অফিশিয়াল অনুশীলন রয়েছে, সেখান থেকেই মূল সিদ্ধান্ত জানানো হবে।’
তবে হৃদয়ের ওপরই নেতৃত্বের দায়িত্ব বর্তানোর সম্ভাবনা সবচেয়ে বেশি—ইঙ্গিত দিলেন শিপন। তাঁর ভাষায়, ‘হৃদয়ের কাঁধেই নেতৃত্ব আসার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাব থেকেই নেওয়া হবে। তামিমের জায়গায় এখনো কাউকে নেওয়া হয়নি। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তামিমের মতো খেলোয়াড়ের জায়গা পূরণ করা সত্যিই কঠিন।’

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪৪ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৩ ঘণ্টা আগে