
মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দুই রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল। হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে উত্তরের দলটি। দলের জয়ের ধারা অব্যাহত রাখতে আরও একবার ফিফটির দেখা পেয়েছেন সোবহানা মোস্তারি। অন্যদিকে টানা ৩ হারের তিক্ত অভিজ্ঞতা হলো পূর্বাঞ্চলের।
হার দিয়ে বিসিএলের এবারের পর্ব শুরু করে উত্তরাঞ্চল। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে টানা তিন জয় তুলে নিল মোস্তারির দল। সবশেষ ম্যাচে দক্ষিণাঞ্চলকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এদিন পূর্ণ ২০ ওভার খেলা হয়নি। ঘন কুয়াশার কারণে দুই দলের ম্যাচের আয়ু ১১ ওভারে নামিয়ে আনা হয়। পুনঃনির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৯ রান তোলে দক্ষিণাঞ্চল।
২০ রান করেন লতা মণ্ডল। ১৭ রান আসে ফারজানা হক পিংকির ব্যাট থেকে। সানজিদা আক্তার মেঘলা, ফারজানা ইয়াসমিন মেধা ও মেহেরুন নেসা জয়া দুটি করে উইকেট নেন। রান তাড়ায় ১২ বল হাতে রেখে জয় তুলে নেয় উত্তরাঞ্চল। ৩০ বলে ৫১ রানে অপরাজিত থাকেন মোস্তারি। ১০টি বাউন্ডারিতে সাজানো তাঁর ১৭০ স্ট্রাইকরেটের ইনিংস। ২৪ রান আসে শামিমা সুলতানার ব্যাট থেকে। উত্তরাঞ্চলের পতন হওয়া একমাত্র উইকেটটা নেন মারুফা আক্তার। ২ ওভারে ২৭ রান দেন এই পেসার।
একই ভেন্যুতে দিনের অপর ম্যাচে পূর্বাঞ্চলকে ৩৫ রানে হারিয়েছে মধ্যাঞ্চল। তাদের করা ১৩৬ রানের জবাবে ১০১ রানে গুটিয়ে যায় ফাহিমা খাতুনের দল। ৩৮ রান করেন স্বর্ণা আক্তার। ১৯ রান আসে হালিমাতুল সাদিয়ার ব্যাট থেকে। ফারিহা তৃষ্ণা ও ঋতু মনি তিনটি করে উইকেট নেন। এর আগে মধ্যাঞ্চলের হয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৭ ও ঋতু এনে দেন ২৭ রান। ২২ রানে ৩ উইকেট নেন ফাহিমা।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৭ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে