বলছেন আমিনুল হক

সাকিব আল হাসানকে দলে ফেরানোর চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিসিবির নেই বলে মনে করেন বিএনপির ক্রীড়া সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
আজ সংবাদমাধ্যমকে আমিনুল বলেন, ‘এখন ক্রিকেট বোর্ড স্টান্টবাজি করে, আপনাদের ভাষ্য অনুযায়ী, প্রশ্ন করার আগেই সাকিবকে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে (বলে ফেলেছে)। এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড নিতে পারে না। সাকিবের ইস্যুতে রাষ্ট্রীয় আইনের ব্যাপার। সেই আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নেই সাকিবকে ফিরিয়ে আনার। সাকিব ফিরে আসুক আমরা অবশ্যই চাই, তবে রাষ্ট্রীয় আইনের মধ্য দিয়ে সাকিবকে ফিরিয়ে আনতে হবে।’
মাগুরা থেকে আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন সাকিব। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর বেশ কিছু মামলা হয় সাবেক অধিনায়কের নামে। দেশে ফেরার আগে সেসব মামলা নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে মনে করেন আমিনুল, ‘এটা (সাকিবের ইস্যু সামনে আনা) তো রীতিমতো স্টান্টবাজি আমি বলব। সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিবে রাষ্ট্র। রাষ্ট্রের আইন যদি নিরপরাধ হয়, মামলাগুলো প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে তাহলে সাকিব আসবে তাতে কারও কোনো সমস্যা নেই। খেলোয়াড়কে আমি সম্মান দিতে চাই। সাকিবের মতো একজন ক্রিকেটার খেলবে এটা আমিও চাই।’
২০২৪ সালের অক্টোবরে কানপুরে সবশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন সাকিব। আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশেই আসা হয়নি তারকা অলরাউন্ডারের। এমতাবস্থায় তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে গতকাল সাকিবকে ফেরানোর কথা জানিয়েছে বিসিবি।
সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, ‘নতুন করে ২৭ ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি (সাকিব) যদি ফিট থাকেন, পারফর্ম করতে থাকেন, তাঁকে হোম ও অ্যাওয়ে সিরিজে বিবেচনা করতে পারবে নির্বাচক প্যানেল।’ আরেক পরিচালক আসিফ আকবর বলেন, ‘সাকিব খেলবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি। তার আইনি জটিলতা বিষয়টি দেখবে সরকার।’ সাকিবকে ফেরানো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই প্রসঙ্গে আসিফ বলেন, ‘সাকিব দেশে অবসর নিতে চায়। সাকিব আমাদের ক্রিকেটের ব্র্যান্ড। সে কারণে আজ বোর্ড মিটিংয়ে উত্থাপিত হয়েছে সাকিব-ইস্যু। বোর্ড থেকে আমরা সাকিবকে চেয়েছি।’

তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২০ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
৪২ মিনিট আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
২ ঘণ্টা আগে