মুদ্রার উল্টো পিঠও দেখলেন ক্যামেরন গ্রিন। মেলবোর্ন টেস্টে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন তিনি। ব্যাটিংয়ে নেমে ৫১ রানের অপরাজিত এক ইনিংসও খেলেছেন। এমন দুর্দান্ত পারফরম্যান্সের সময়ই ব্যাটিংয়ে চোট পেয়েছেন এই অলরাউন্ডার। সেই চোটই শেষ পর্যন্ত সিডনি টেস্ট থেকে ছিটকে দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে।
বিষয়টি আজ নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সকালে স্ক্যানে জানা যায়, গ্রিনের ডান হাতের তর্জনীতে ছোট চিড় ধরেছে। এর অর্থ হচ্ছে, সে সিডনি টেস্ট ও বিগ ব্যাশ থেকে ছিটকে গেছে। তবে সিএ আশা করছে আগামী ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে সিরিজে তাঁকে পাবে।
গ্রিনের ছিটকে যাওয়ায় একটু অবাকই হয়েছেন আলেক্স ক্যারি। ম্যাচে সেঞ্চুরি হাঁকানো এই উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘আমি আসলে ভাবিনি সে আজ প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। তবে তাকে সাহসী দেখেছি। সে দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে আমাকেও সহায়তা করছিল ভালো ব্যাটিং করতে। আমাদের জুটিটা দুর্দান্ত ছিল।’
এবার প্রথমবারের মতো আইপিএলে ডাক পেয়েই রেকর্ড গড়েছেন গ্রিন। ১৭ কোটি ৫০ লাখ রুপিতে ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসে এখন দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার তিনি। এমন সুসংবাদের তিন দিন পরেই দেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন এই অলরাউন্ডার। সব মিলিয়ে সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারলেন না দক্ষিণ আফ্রিকার বোলার এনরিখ নরকিয়ার করা বলটিতে চোট পেয়ে। ৪ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের শেষ ও তৃতীয় টেস্টটি খেলতে নামবে দুই দল।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে