
দুই বছর পর মাঠে ফিরছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্ট সামনে রেখে দল গোছাতে শুরু করেছে। বিদেশি ক্রিকেটাররা নিবন্ধন করছেন শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
এখন পর্যন্ত লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে ৬৫০-এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন বলে আজ জানিয়েছে এলপিএলের অফিশিয়াল ফেসবুক পেজ। ক্রিকেটারদের নাম প্রকাশ না করলেও দেশ অনুযায়ী নিবন্ধনকৃতদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। বিদেশিদের মধ্যে বাংলাদেশ, নিউজিল্যান্ডের ৬৬ জন করে ক্রিকেটার নাম লিখিয়েছেন এলপিএলে খেলতে।

এলপিএলে ১০২ পাকিস্তানি ক্রিকেটার নিবন্ধন করেছেন বলে জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। যা বিদেশিদের মধ্যে সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের ৭৫ ক্রিকেটার নাম লিখিয়েছেন এলপিএলে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ৪৮, ৪১ ও ২৪ ক্রিকেটার শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নাম নিবন্ধন করেছেন। এই তালিকায় আয়ারল্যান্ডের আছেন ১৬ ক্রিকেটার।
ভারতীয় ক্রিকেটারদের আইপিএল ছাড়া বিদেশি ক্রিকেটারদের অনুমতি নেই। তবে এবার লঙ্কান প্রিমিয়ার লিগে ভারতের ১৬ ক্রিকেটার নিবন্ধন করেছেন। যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, স্কটল্যান্ড, ইতালি, মালয়েশিয়া থেকেও ক্রিকেটাররা নিবন্ধন করেছেন। যদিও তাদের সংখ্যাটা প্রকাশ করা হয়নি। তবে অবাক করার মতো ব্যাপার হলো আফগানিস্তানের ক্রিকেটাররা এলপিএলে নিবন্ধন করেননি। যদিও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিখে তাঁদের অনেক কদর রয়েছে।
এলপিএলে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ খেলবেন একই দলে। দুজনকেই সরাসরি চুক্তিতে নিয়েছে জাফনা কিংস। আর নিবন্ধন করা ৬৫০-এর বেশি ক্রিকেটারের মধ্য থেকে তালিকা সংক্ষিপ্ত করে ৩১০ করা হবে বলে জানিয়েছে এলপিএল কর্তৃপক্ষ।
সবশেষ ২০২৪ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা কিংস। এবার এলপিএল শুরু হচ্ছে ১৭ জুলাই থেকে। ফাইনাল ৮ আগস্ট। কলম্বো ক্যাপস, ক্যান্ডি রয়্যালস, জাফনা কিংস, ডাম্বুলা সিক্সার্স, গল গ্যালান্টস—এই পাঁচ দল অংশ নিচ্ছে এবার। এবার পঞ্চমবারের মতো হচ্ছে এলপিএল।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে