
জয়ের জন্য রাজশাহীর দরকার ১৯২ রান। এ লক্ষ্যে পৌঁছাতে যেমনটা শুরু হওয়া দরকার, দুর্বার রাজশাহীর ইনিংসের শুরুটা তেমন হয়নি। উল্টো ২০ রানে ৩ উইকেট খুইয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাসকিন আহমেদের রাজশাহী। ৪ রান করে জিসান, ৯ রানে মোহাম্মদ হারিস ও ৫ রান করে ইয়াসির আলী বিদায় নিয়েছেন। শুরুর এই বিপর্যয়ের পর আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি রাজশাহী। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪.২ ওভারে অলআউট হয়ে যায় ৮০ রানে। তাতে চিটাগং কিংসের জয় ১১১ রানে।
টানা দুই ম্যাচ হারের পর রাজশাহীকে হারিয়ে জয়ের ধারায় ফিরল চিটাগং কিংস। এই জয়ে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে চিটাগং। আর ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রাজশাহী।
তৃতীয় ওভার শেষ হওয়ার আগে তিন ব্যাটারকে হারিয়ে চাপে থাকা রাজশাহীর হয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন এনামুল হক বিজয় (২১) ও আকবর আলী। কিন্তু বেশিদূর যেতে পারেননি তাঁরা। ১০ রান করে আকবর আলী বিদায় নিলে ভাঙে এই জুটি। ২১ রান করে বিদায় নেন অধিনায়ক এনামুলও। এই দুজনের বাইরে রাজশাহীর কোনো ব্যাটারই রানের দুই অঙ্ক ছুঁতে পারেননি। শরীফুল ও নাঈম নেন ২টি করে উইকেট।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে চিটাগং কিংস ৮ উইকেটে তোলে ১৯১ রান। শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ৮ রানেই স্বাগতিকেরা হারায় ওপেনার উসমান খানকে (৭)। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে নাঈম ইসলাম ও গ্রাহাম ক্লার্কের প্রতিরোধ। ৫১ বলে ৮৪ রান তোলেন তাঁরা। গ্রাহাম ক্লাকের বিদায়ে ভাঙে এই জুটি। আউট হওয়ার আগে ২৮ বলে ২টি চার ও ৩ ছয়ে ৪৫ রান করেন তিনি। ক্লার্ক ফিফটি করতে না পারলেও ফিফটি করেছেন ওপেনার নাঈম। সানজামুলের শিকার হওয়ার আগে ৪১ বলে করেন ৫৬। তাঁর এই ইনিংসটিতে আছে ৫টি চার ও ৩টি ছক্কা। ফিফটির পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নাঈম।
নাঈম ও ক্লার্কের বাইরে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ২০ বলে করেন ৩২ রান। ১৪ বলে ২৫ রান করেন হায়দার আলী। তৃতীয় উইকেটে নাঈমকে নিয়ে এবং চতুর্থ উইকেটে হায়দার আলীকে নিয়ে মিঠুন ২৭ ও ২৫ রানের জুটি গড়লে চিটাগং কিংসের রান পৌনে দু শ ছাড়িয়ে যায়। তাসকিন আহমেদ ও মোহর শেখ ২টি করে উইকেট পান।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩১ মিনিট আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে