
মিরপুরের উইকেটে সব সময়ই স্পিনাররা মোটামুটি সহায়তা পেয়ে থাকেন। নাসুম আহমেদের জন্যও বিশেষ কিছু মিরপুর শেরেবাংলার উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মাঠে ১৪ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন এরই মধ্যে। বিপিএলেও এ মাঠে বেশ উজ্জ্বল এই বাঁহাতি স্পিনার। ৩৪ ম্যাচে ৭.০১ ইকোনমিতে শিকার করেছেন ২৮ উইকেট। আজ এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের দুর্দান্ত জয়ে বড় বড় শিকার ধরেছেন নাসুমই।
প্লে-অফের জন্য জেমস ভিন্স-টিম ডেভিডদের উড়িয়ে এনেছিল রংপুর। এর মধ্যে ইংলিশ ব্যাটার ভিন্সকে ৭ বলে ১ এবং অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিডকে ৯ বলে ৭ রানে ফিরিয়েছেন নাসুম। ৪ ওভারে মাত্র ১টি মেডেন ও ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন নাসুম। ম্যাচশেষে নাসুম জানিয়েছেন, মিরপুরে বিদেশি শিকারই তাঁর বেশি ভালো লাগে।
সংবাদ সম্মেলনে হাজির হয়েই মজার ছলে নাসুম বললেন, ‘আমাকে তো রিমান্ডে নেওয়া হবে!’ কথাগুলো নিছক রসিকতা হলেও রংপুরের ডানহাতি ব্যাটারদের ঘূর্ণি জাদুতে নাকাল করে ছেড়েছেন তিনি। মিরপুরে খেলা নিয়ে বললেন, ‘এই মাঠে বিদেশি ব্যাটারদের উইকেট নিতে আমার ভীষণ ভালো লাগে। আজ মিরাজ আমাকে টানা বোলিং করিয়েছে, কারণ ওদের দলে ডানহাতি ব্যাটার বেশি ছিল। এ কারণেই আমি এতটা বল করেছি।’
এর আগে টানা লম্বা স্পেলে বোলিং করতে দেখা যায়নি। সেই ব্যাখ্যায় বললেন, ‘অন্যান্য দলে ডানহাতি ও বাঁহাতি ব্যাটারের মিশ্রণ থাকে। ব্যাটিং লাইনআপ দেখে মিরাজ আমাকে কখন বোলিং করাবে, সেটা ঠিক করে। এটা আসলে পুরোপুরি দলের কৌশল।’
নাসুমের মতে, ব্যাটিং সহায়ক উইকেটেই ছিল। কিন্তু ব্যর্থ হয়েছেন রংপুরের ব্যাটাররাই। এ বাঁহাতি স্পিনার বলেন, ‘আমার কাছে উইকেট ১৮০ রানের মনে হয়েছে। আসলে ওরা হয়তো ব্যাটিংয়ে ছন্দ পায়নি। সৌম্যের রান আউট তাদের বড় ধাক্কা দিয়েছে। আমরা যদি টসে জিততাম, তাহলে ব্যাটিং নিতাম। কিন্তু যেটা হয়েছে, সেটাই আমাদের জন্য ভালো হয়েছে।’
আজকের ম্যাচে খুলনার স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সই পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন নাসুম, ‘আসলে বিদেশিরা দলে সমর্থন দেয়। কিন্তু ম্যাচ জিততে হলে স্থানীয় ক্রিকেটারদেরই বড় ভূমিকা রাখতে হয়। আজ আমরা সবাই মিলে চেষ্টা করেছি, আর এর ফলেই দল জিতেছে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে