ক্যারিয়ারের অনেকবারই এমন কাজ করেছেন মহেন্দ্র সিং ধোনি। শেষ দিকে উইকেটে ব্যাটিং সঙ্গী হিসেবে বোলারদের পেয়ে তাদের স্ট্রাইকে যাওয়ার কোনো সুযোগ না দিয়ে একাই ব্যাটিং করেছেন তিনি। গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচেও তেমনি ব্যাটিং করেন ধোনি।
আগে সমালোচনার মুখে না পরলেও এবার পড়েছেন ধোনি। এটাতে অবশ্য ধোনিরও দায় রয়েছে। কেননা গতকাল তাঁর ব্যাটিং সঙ্গী হিসেবে কোনো বোলার ছিলেন না, ছিলেন ব্যাটার। আর যিনি ছিলেন সেই ড্যারিল মিচেলও টি-টোয়েন্টির দুর্দান্ত একজন ব্যাটার। তাই শেষ ওভারে সিঙ্গেল না নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটারকে নন স্ট্রাইকে ফেরত পাঠিয়ে এবার ভারতের সাবেক ক্রিকেটারদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ধোনি।
ধোনির সমালোচনা করতে গিয়ে আবার মোস্তাফিজুর রহমানকে টেনেছেন আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ভারতীয় ব্যাটার বলেছেন, ‘শেষে ধোনিও সিঙ্গেল নিতে চাইল না। ভালো কিন্তু ড্যারিল মিচেল হচ্ছে ড্যারিল মিচেল। তুমি মোস্তাফিজের সঙ্গে ব্যাটিং করছ না। কাউকে অসম্মান করছি না। কিন্তু সে সিঙ্গেল প্রত্যাখ্যান করল। পরে একটা ছক্কা মারলেও সেটা দলের জন্য যথেষ্ট ছিল না। এভাবেই নিজেকে বিরত রাখল।’
ধোনির সমালোচনা করেছেন তাঁর সাবেক সতীর্থ ইরফান পাঠানও। সাবেক বাঁহাতি পেসার বলেছেন, ‘সিঙ্গেল প্রত্যাখ্যান করা তার উচিত হয়নি। দলীয় খেলায় এটা করা ঠিক হয়নি। অপর প্রান্তের ব্যাটারও একজন আন্তর্জাতিক খেলোয়াড়। যদি সে বোলার হতো তাহলে বিষয়টি বুঝতাম। তুমি রবীন্দ্র জাদেজা এবং মিচেলের সঙ্গে এটি করেছ। তার এমনটা করার কোনো প্রয়োজন ছিল না।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে