বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প শুরু হয়েছে গত সপ্তাহে। ঢাকার প্রথম পর্ব শেষে সিলেটে শুরু হয়েছে ক্যাম্প। ছুটি কাটিয়ে টাইগার্স ক্যাম্পে যোগ দিয়েছেন নাসুম আহমেদও। বিসিবি আগেই জানিয়েছে, জন্ডিসের কারণে ছুটি নিয়েছেন নাসুম। সিলেট পর্ব থেকে পাওয়া যাবে তাঁকে।
টাইগার্স ক্যাম্পে যোগ দেওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন নাসুম। বাংলাদেশের তরুণ বাঁহাতি স্পিনার লিখেছেন, ‘টাইগার্স ক্যাম্পে আবার জায়গা পেয়ে ভালো লাগছে। কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। দারুণ কিছু করার লক্ষ্য।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের ক্রিকেটাররা এখন ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপ দলের বাইরে জাতীয় দলের অনেক ক্রিকেটারই বিশ্রামে সময় পার করছিলেন। যাঁরা বিশ্রামে ছিলেন, তাঁদের নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে টাইগার্স ক্যাম্প। এই ক্যাম্পে রয়েছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটাররা। আরও আছেন পারভেজ হোসেন ইমন। জাতীয় দলের বাইরে থাকা, ভবিষ্যতে জাতীয় দলের বিবেচনায় আছেন এমন ক্রিকেটারদের নিয়েই বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প হয়। স্কোয়াডে তাই পরিচিত মুখই বেশি। ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন ধাপে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হবে ক্যাম্প।
জাতীয় দলের বাইরে থাকা, ভবিষ্যতে জাতীয় দলের বিবেচনায় আছেন এমন ক্রিকেটারদের নিয়েই বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প হয়। স্কোয়াডে তাই পরিচিত মুখই বেশি। ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন ধাপে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হবে ক্যাম্প।
বাংলা টাইগার্স দল:
সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা, আবু হায়দার রনি।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে