টানা তিন ম্যাচ জিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তাই আজকের ম্যাচটি ছিল ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার।
তবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ঝালিয়ে নেওয়ার ম্যাচেও প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দেয়নি বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা। ৪ ম্যাচের প্রতিটিতেই জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের পরীক্ষা-নিরীক্ষার ম্যাচ হলেও পাকিস্তানের কাছে ছিল ভিন্ন। এ ম্যাচে স্বাগতিকদের বড় ব্যবধানে হারাতে পারলে ফাইনালে আরেকবার মুখোমুখি হতে পারত।
বড় ব্যবধানে তো দূরের কথা উল্টো জয়েই পায়নি পাকিস্তান। এতে তাদের জায়গায় আগামী শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ফাইনালে লড়বে শ্রীলঙ্কা নারী অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের বিপক্ষে জয়ের সঙ্গে এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে ফাইনালে শ্রীলঙ্কা। আর পাকিস্তানের পয়েন্ট ১।
আজ কক্সবাজারে শুরুটা অবশ্য দারুণ করেছিল পাকিস্তান। যদিও প্রথম উইকেট ১৫ রানে হারিয়ে বসে তারা। তবে দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়ে দলকে বড় রান সংগ্রহের আশা দেখাচ্ছিলেন সামিয়া আফসার ও আরিশা আনসারি।
ব্যক্তিগত ৪৮ রানে আফসারি রান আউটের কাটায় পড়লে পাকিস্তানও আর বেশি দূর যেতে পারেনি। সতীর্থের আউটের পর দ্রুত ফিরে যান পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রানকারী আনসারিও। পরে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে পাকিস্তান।
৯৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথম ওভারের পঞ্চম বলে কোনো রান না করে ফিরে যান সুমাইয়া আক্তার সুবর্ণা। তাঁর দেখাদেখি দ্রুত ফিরে যান মোসাম্মত ইভা (১৪) এবং জান্নাতুল মৌয়াও (৯)। তখন বাংলাদেশের সংগ্রহ ৬ দশমিক ৩ ওভারে ৩ উইকেটে ৪০ রান। সেখান থেকে দলের জয়ের কাজটা প্রায় করে দেন সুমাইয়া আক্তার ও আফিফা অছিমা ইরা।
চতুর্থ উইকেটে ৪৭ রানের জুটি গড়েন ইরা ও অধিনায়ক সুমাইয়া। তবে দলের জয় যখন ১০ রানের দূরত্ব তখন ব্যক্তিগত ৩৮ রানে অধিনায়ক আউট হন অধিনায়ক। পরে আরও দুই উইকেট হারালেও ১৮ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ।

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
৩ মিনিট আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
৪২ মিনিট আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
২ ঘণ্টা আগে