এশিয়া কাপ সামনে রেখে বিকেএসপিতে অনুশীলন ক্যাম্প চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কায় শুরু হচ্ছে ২০২৪ নারী এশিয়া কাপ। অভিজ্ঞ-তারুণ্যের মিশেল ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। লম্বা সময় পর অভিজ্ঞ জাহানারা আলম ও রুমানা আহমেদকে ফেরানো হয়েছে দলে।
টুর্নামেন্টের দিকে নজর ফেরাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি) নানাবিধ প্রচারণা করে যাচ্ছে। এ যেমন এশিয়া কাপের ৮ দলের আট বোলারের ছবি দিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে—শেষ ওভারে ৬টি গুরুত্বপূর্ণ বল, ১০ রানে কার ওপর নির্ভর করবেন! বোলিং দল দিনটা নিজেদের করতে, আপনি কাকে বেছে নেবেন?
তালিকায় রয়েছেন জাহানারাও। কমেন্ট বক্সে নেটিজেনদের বড় একটা অংশ ১০ রানে নির্ভর করছেন এই বাংলাদেশি পেসারের ওপরই। অনেকে আবার নেপালের পূজা মাহাতোকেও বেছে নিয়েছেন। তবে এই দুইজনের নামই বেশি।
এশিয়া কাপ খেলতে ১৬ জুলাই শ্রীলঙ্কায় যাবে নিগার সুলতানা জ্যোতির দল। বৃষ্টিবিঘ্নিত হলেও প্রস্তুতিটাও ভালো হয়েছে তাদের। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় আরেক পেসার মারুফা আক্তার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের এবারের প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। আশা করা যায় আমরা ভালো কিছু করতে পারব।’
মারুফার মতে, সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ আত্মবিশ্বাস জুগিয়েছে নারী দলের ক্রিকেটারদের। মারুফা বললেন, ‘প্রিমিয়ার লিগ খেলেছি সেখান থেকে আমরা আত্মবিশ্বাস আনার চেষ্টা করেছি। এখানে অনেক দিন কাজ করেছি ম্যাচ খেলেছি, যদিও অনেক বৃষ্টি ছিল। প্রস্তুতি নিয়ে আমি শতভাগ বলব না কেননা আপনারা জানেন যে সারা বাংলাদেশে বৃষ্টি ছিল, তার মধ্যে আমরা এখানে অনুশীলন করেছি। আউটডোরে অনুশীলন করার তেমন সুযোগ পাইনি। চার-পাঁচটা সেশন অনুশীলন করছি, আশা করি সামনে ভালো হবে।’
দুটি গ্রুপে ৮টি দল নিয়ে ১৯ জুলাই শ্রীলঙ্কায় শুরু হবে এবারের নারী এশিয়া কাপ। শেষ হবে ২৮ জুলাই। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ দল। তাদের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে আছে ভারত, নেপাল, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২২ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে