
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির উদ্বোধনী দিনেই ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন জিসান আলম। ঢাকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন সিলেটের এই ওপেনার। এক ওভারে টানা ৫ ছক্কাসহ তুলেছেন ৩২ রান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিসানের ছক্কা-চারের ফুলঝুরিতে ঢাকাকে ২০৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে সিলেট।
টস জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক সাইফ হাসান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে সিলেট। ৫.১ ওভারে উদ্বোধনী জুটিতে জিসান ও তৌফিক খান তুষার যোগ করেন ৪৯ রান। ১৭ বলে ২ ছক্কা ও ৩ চারে ২৯ রান করে নাজমুল ইসলাম অপুর শিকার হন তুষার। দ্বিতীয় উইকেটে অমিত হাসানকে নিয়ে ৯৫ রানের দারুণ একটি জুটি গড়েন জিসান।
২৫ বলে ২৬ রানে ফেরেন অমিত। জিসান হাঁটছিলেন ফিফটি করে সেঞ্চুরির পথে। ১৩ তম ওভারে সালাউদ্দিন শাকিলকে ছক্কা মেরে ৩৯ বলে করেন ফিফটি। ১৪ তম ওভারে স্পিনার আরাফাত সানি জুনিয়রকে টানা পাঁচটি ছক্কাসহ ৩২ রান নিয়ে পৌঁছে যান সেঞ্চুরির কাছাকাছি। সেই ওভারের প্রথম বলে নিয়েছেন দুই রান। পরের ৫ বলে মেরেছেন ৫টি ছক্কা।
অপুর করা ১৭তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ৫২ বলে জিসান তুলে নেন সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। ৫২ বলে সেঞ্চুরি আছে নাজমুল হোসেন শান্তর। টি-টোয়েন্টিতে বাংলাদেশ হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি পারভেজ হোসেন ইমনের, ৪২ বলে। ৪৮ বলে সেঞ্চুরি আছে তামিম ইকবালের। ওই ওভারেই নিজের পরের বলে বোল্ড হয়েছেন জিসান। ৫৩ বলে ১০০ রানের ইনিংসে মেরেছেন ১০টি ছক্কা ও চারটি ৪।
শেষ দিকে ১৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন মাহফুজুর রহমান রাব্বি। সিলেটের স্কোরে জমা হয় ৪ উইকেটে ২০৫ রান। ২২ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন ঢাকার বাঁহাতি স্পিনার অপু। তবে এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি জিসানের নামেই লেখা হলো।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে