
বিমান হামলায় তিন ক্রিকেটার নিহতের ঘটনায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে। এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন রশিদ খান, মোহাম্মদ নবির মতো তারকা ক্রিকেটাররা।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) দাবি, সীমান্তবর্তী জেলা আরগুনে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন হারুন, কবির আগা ও সিবগাতুল্লাহ। তাঁরা সবাই শারানায় একটি প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফিরছিলেন। তিন ক্রিকেটার নিহত হওয়াকে কেন্দ্র করে পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে এসিবি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রশিদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তারকা লেগস্পিনার লিখেছেন, ‘পাকিস্তানের বিমান হামলায় যেসব বেসামরিক মানুষ নিহত হয়েছে, তাদের জন্য আমি শোক জানাচ্ছি। এই মর্মান্তিক ঘটনায় উঠতি ক্রিকেটার, শিশু, নারীদের প্রাণ গেছে। এটা বর্বর ও অনৈতিক কাজ। যেসব ক্রিকেটার প্রাণ হারিয়েছে, তারা বিশ্বমঞ্চে আফগানিস্তানের প্রতিনিধত্ব করার স্বপ্ন দেখছিল।’
রশিদ আরও লিখেছেন, ‘পাকিস্তানের হামলায় নিরীহ মানুষ নিহত হওয়ার ঘটনায় এসিবি পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ বাতিল করেছে। এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। কঠিন সময়ে আমি দেশের মানুষের পাশে আছি। জাতীয় মর্যাদাকে সব সময় সবকিছুর ওপরে রাখতে হবে।’
শোক জানাতে গিয়ে অভিজ্ঞ অলরাউন্ডার এবং সাবেক অধিনায়ক নবি লিখেছেন, ‘আরগুনে ক্রিকেটারদের প্রাণ হারানোর ঘটনা খুবই বেদনাদায়ক। প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে তারা সবাই পাকিস্তানি বিমানবাহিনীর হামলার শিকার হয়েছে। এই ঘটনা পুরো আফগানিস্তান ক্রিকেটের জন্য বড় আঘাত বয়ে নিয়ে এসেছে। সেসব নির্দোষ ক্রিকেটারের পরিবার, স্বজন ও নিহত হওয়া অন্যান্য সাধারণ মানুষদের প্রতি আমার গভীর সমবেদনা।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩১ মিনিট আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে