মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে গতকাল দুপুরের পর কয়েক ঘণ্টা অনুশীলন করলেন সাকিব আল হাসান। তাঁর এই অনুশীলনে আবারও এই আলোচনার শুরু—বাংলাদেশ-শ্রীলঙ্কার শেষ টেস্টে কি ফিরছেন তিনি? সাকিব সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে—লঙ্কানদের বিপক্ষে দিল্লির সেই আলোচিত ‘টাইমড আউট’ ম্যাচেই।
এর মধ্যে যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলেছেন এবং চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও (বিপিএল) একটি ম্যাচ খেলেছেন শেখ জামালের এই ক্রিকেটার। সাকিব বিপিএল-ডিপিএল খেললে জাতীয় দলের হয়ে কেন খেলছেন না, তা নিয়েও হচ্ছে আলোচনা-সমালোচনা।
তবে বিসিবি সূত্র জানিয়েছে, শেষ টেস্ট ম্যাচটি খেলার আগ্রহের কথা জানিয়েছেন সাকিব। যদিও আগে পুরো সিরিজ থেকে সাকিবকে ছুটি দেওয়ার কথা বলেছিল বোর্ড। এখন নিজের আগ্রহে আবার ফিরতে চাইছেন তিনি।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথায়ও গতকাল সে রকমই ইঙ্গিত মিলল। পত্রিকাকে তিনি বলেছেন, ‘সাকিব সব মিলিয়ে নিজেকে প্রস্তুত করে ক্রিকেট পরিচালনা বিভাগকে জানাবে, সে আসলে পাঁচ দিন খেলার জন্য ফিট কি না কিংবা কতটা প্রস্তুত। ওর যদি মনে হয় খেলার জন্য ফিট—সাকিবের মতো একজন ক্রিকেটার ফিরতে চাইলে সব সময় স্বাগত। এ জন্যই আমরা একসঙ্গে দুই টেস্টের দল ঘোষণা করিনি। ২৪-২৫ মার্চের দিকে আমরা একটা বার্তা পাব। নতুন কেউ যদি এর মধ্যে আসে, তখন দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনাও করা হতে পারে।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে