
এমসিসির আইন থাকলেও সালমান আলী আগাকে করা মেহেদী হাসান মিরাজের রান আউট মেনে নিতে পারছেন না অনেকেই। বিতর্কিত রানআউটে রীতিমতো তোপের মুখেই পড়েছেন বাংলাদেশের ওয়ানডে দলপতি। মিরাজের সমালোচনা করেছেন মোহাম্মদ কাইফ, রমিজ রাজা, অজয় জাদেজাদের মতো সাবেক ক্রিকেটাররা।
মিরাজের সমালোচনা করতে গিয়ে এক্সে দেওয়া বার্তায় ভারতের সাবেক ক্রিকেটার কাইফ লিখেছেন, ‘এটা একেবারেই ঠিক হয়নি। উইকেট পাওয়ার জন্য যতই মরিয়া হওয়া হোক না কেন, এমন রানআউট কখনোই ন্যায্যতা পেতে পারে না; তাও আবার একজন অধিনায়কের কাছ থেকে। তরুণরা দয়া করে মনে রাখবে, সামনে যদি বিশ্বকাপের ফাইনালও থাকে, তবুও বাংলাদেশের অধিনায়ক যা করেছেন তা কখনো করা উচিত নয়। ন্যায্য খেলা ছাড়া খেলাধুলার কোনো মূল্যই থাকে না।’
সালমানকে এভাবে আউট করায় ক্রিকেটে দাগ লেগেছে বলে মনে করেন পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘এই আউট স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বিপক্ষে। তাই এটা নিয়ে বিতর্ক হবে। নিয়ম অনুযায়ী সে আউট ছিল, ক্রিজের বাইরে ছিল ৷ কিন্তু সে বল উঠিয়ে দিচ্ছিল। ফলো থ্রু থেকে বল আসছিল, বোলার ও সালমান একই লাইনে ছিল। তারপর সে বল উঠিয়ে উইকেট লাগিয়ে আপিল করল এবং আউট দিয়ে দিল। এই আউটের আবেদন প্রত্যহার করা যেত।’
ক্রিকেটে এখন আর স্পোর্টসম্যানশিপ নেই বলে মনে করেন রমিজ, ‘আধুনিক যুগের ক্রিকেটাররা স্পোর্টসম্যানশিপকে সামনে রাখে না। তারা নিয়মে চলে এবং বলে তারা কোনো নিয়ম পরিপন্থী কাজ করেনি। কিন্তু তারা এমন কিছু করেছে যেটার কারণে ক্রিকেট খেলার সঙ্গে যে জেন্টলম্যান গেম বলা হয় সেখানে দাগ লেগেছে। আপনার মনে থাকবে, অ্যাঞ্জেলো ম্যাথুসকে বাংলাদেশ টাইমআউট করেছিল।’
মিরাজের এই রানআউটের প্রসঙ্গে টেনে বাংলাদেশকে খোঁচা দিয়েছেন অজয়। এক্সে ভারতের সাবেক ক্রিকেটার লিখেছেন, ‘অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমআউট থেকে সালমান আগার বিতর্কিত রানআউট, মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করা একটা ক্রাইম। তাদের বিপক্ষে খেলতে হলে সব দলকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৬ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে