
লম্বা সময় জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। প্রায় ১০ মাস দেশের বাইরে। তবে পিএসএলের সৌজন্যে গত মাসে লাহোরে সাকিবের সঙ্গে কিছুদিন সময় কেটেছে মেহেদী হাসান মিরাজের। দুজনই চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের সদস্য ছিলেন। সেখানে স্বাভাবিকভাবেই তাঁদের মধ্যে জাতীয় দল নিয়েও কথা হয়েছিল। মিরাজকে কিছু পরামর্শও দিয়েছেন সাকিব—আজ সংবাদ সম্মেলনে সে কথাও জানালেন বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক।
মিরাজ জানালেন, পাকিস্তানে পিএসএল খেলতে গিয়ে সাকিবের কাছ থেকে পেয়েছেন পরামর্শ। দলের মধ্যে ঐক্য থাকাটা বেশি গুরুত্বপূর্ণ বলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সেই প্রসঙ্গ টেনে মিরাজ বললেন, ‘সাকিব ভাই বারবার বলতেন, সবাইকে এক হয়ে খেলতে হবে। দলে যদি ঐক্য থাকে, তাহলে ফল আসবেই। সাময়িক খারাপ সময় যাবে, কিন্তু আমরা খুব ভালোভাবে ফিরতে পারব।’
আগের দিনই আনুষ্ঠানিকভাবে ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মিরাজ। আজ দুপুরের ফ্লাইটে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন দলের বাকি অংশের সঙ্গে। সে কারণে সকাল থেকেই একটু বাড়তি ব্যস্ততায় ছিলেন যেন। উড়াল দেওয়ার আগে অধিনায়ক হিসেবে প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন।
বিসিবির সংবাদ সম্মেলন কক্ষে আগের দিন টেস্ট সিরিজ নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ মিরাজের বক্তব্যে উঠে এল ওয়ানডে দলের ভবিষ্যৎ রূপরেখা, নেতৃত্বের দর্শন ও সাবেকদের প্রভাব। মিরাজ বলেন, ‘আমি মাশরাফি ভাই, সাকিব ভাই, তামিম ভাইয়ের অধীনেই খেলেছি। তারা কীভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, কেমনভাবে কঠিন সময়ে সিদ্ধান্ত নিয়েছেন—সব সময়ই শিখেছি। এ অভিজ্ঞতা আমার ক্রিকেট ক্যারিয়ারেও কাজে দিচ্ছে। এখন অধিনায়কত্বের দায়িত্বে এসেছি, সেখানেও এই শিক্ষা কাজে লাগাতে চাই।’
নেতৃত্ব মানেই শুধু মাঠে কৌশল নয়, কখনো কখনো কঠিন সময়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহসও। সেটিও তুলে ধরেন মিরাজ, ‘তারা যেভাবে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতেন, তা আমি অনুসরণ করার চেষ্টা করি। অনেক সময় সিদ্ধান্ত পক্ষে আসবে, আবার কখনো আসবে না। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
জাতীয় দলে বর্তমানে যে অস্থিরতা বা রূপান্তরের সময় চলছে, সেটিকে মিরাজ দেখছেন এক নতুন শুরু হিসেবে। তাঁর কণ্ঠে বারবার উঠে এল ‘দলগত ঐক্য’র কথা। সংবাদ সম্মেলন শেষে বিমানবন্দরের পথে রওনা দিলেন সতীর্থ জাকের আলি অনিককে পাশে নিয়েই। বিসিবির গেট থেকে বের হয়ে নিজের গাড়ির সামনের আসনে বসতে বললেন জাকেরকে।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
২২ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে