এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি করে দুর্দান্ত ঢাকার বিপক্ষে দারুণ এক জয় এনে দিয়েছিলেন তাওহীদ হৃদয়। আজও সেঞ্চুরির পথেই ছিলেন বাংলাদেশি ব্যাটার। তবে খুলনা টাইগার্সের বিপক্ষে আজ যখন সেঞ্চুরির আশা জাগিয়েছেন ততক্ষণে দলের জয় প্রায় দার প্রান্তে।
চার মেরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জয় নিশ্চিত করলেও ৯ রানের ‘দুঃখ’ তাই থেকে গেল হৃদয়ের। ৪৭ বলে ৯১ রানের ইনিংস খেলেছেন তিনি। ৪৭ বলের বিধ্বংসী ইনিংসটি সাজিয়েছেন সমান ৭ চার ও ছক্কায়। তাঁর দুর্দান্ত ইনিংসে ভর করেই টানা পঞ্চম জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্রতিপক্ষ খুলনাকে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা।
দলের জয়ে অবশ্য হৃদয়কে দারুণ সঙ্গ দিয়েছেন জাকের আলি অনিক। চতুর্থ উইকেটে ৫৪ বলে অপরাজিত ৮৪ রানের জুটি গড়েছেন দুজনে। উইকেটরক্ষক ব্যাটারের জুটিতে অবদান ৪০ রান। ৩১ বলের ইনিংসটি সাজিয়েছেন ২ চার ও ৩ ছক্কায়। অনিকের সঙ্গে জুটি গড়ার আগে জনসন চার্লস ও উইল জ্যাকসের সঙ্গে দুটি চল্লিশোর্ধ্ব জুটি গড়েছেন হৃদয়। সমান ১ চার ও ছয়ে ১৩ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন চার্লস। অন্যদিকে সর্বশেষ ম্যাচের সেঞ্চুরিয়ান জ্যাকস আজ আউট হয়েছেন ১৮ রানে।
শুরুটা অবশ্য ভালো ছিল না কুমিল্লার। দলীয় ৩ রানের মাথায় দলের অধিনায়ক লিটন দাস আউট হন ব্যক্তিগত ২ রানে। শুরুটা ভালো না হলেও অনিকের সঙ্গে জয় নিয়ে মাঠ ছেড়েছেন তিনে নামা হৃদয়। হাসি মুখে মাঠ ছাড়লেও ৯ রানের দুঃখটা থেকে গেছে তাঁর।
এর আগে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৬৪ রান করে খুলনা। খুলনার হয়ে প্রথম ৬ ব্যাটারই দারুণ শুরু করার পরেও নিজেদের ইনিংসকে ফিফটিতে রূপ দিতে পারেননি। তাঁদের ব্যর্থতায় খুলনার সংগ্রহটাও বড় হয়নি।
১ থেকে ৬ নম্বরে খেলা প্রত্যেক ব্যাটারই দুই অঙ্ক ছুঁয়েছেন। এর মধ্যে পাঁচ ব্যাটারই বিশ বা তার চেয়ে বেশি রান করেছেন। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন চারে নামা এভিন লুইস। কুমিল্লার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মঈন আলি ও ম্যাথিউ ফোর্ড।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১০ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে